• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

একজন আওয়ামী লীগ নেতাও একটা অনুশোচনামূলক বক্তব্য দেয়নি: আসিফ নজরুল

প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৩৬
আপডেট: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৩৬

96652210

একজন আওয়ামী লীগ নেতাও একটা অনুশোচনামূলক বক্তব্য দেয়নি: আসিফ নজরুল

জনতার আওয়াজ ডেস্ক
ছবি : সংগৃহীত
আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের প্রতিনিধিদের প্রশ্নের জবাবে আইন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগের কোনো নেতা অনুশোচনামূলক বক্তব্য দেননি। বরং তারা বিদেশে বসে হত্যার নির্দেশ দিচ্ছেন এবং সংস্কারের পরিবর্তে ফ্যাসিবাদের ধারাবাহিকতা বজায় রাখতে চান।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) কমনওয়েলথ পর্যবেক্ষক দলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ড. আসিফ নজরুল বলেন, মতবিনিময়সভায় কমনওয়েলথ পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা জানতে চান নির্বাচনী ফল সব দল মেনে নেবে কি না, সংঘাত-সহিংসতার ঝুঁকি আছে কি না, নারী ভোটারদের অংশগ্রহণ কেমন হবে এবং গণভোট নিয়ে কী পরিকল্পনা রয়েছে। এ ছাড়া আওয়ামী লীগকে নির্বাচনে অন্তর্ভুক্ত করা যেত কি না, সে বিষয়েও প্রশ্ন তোলা হয়।

আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, এই দলের পক্ষ থেকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে আসার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যেভাবে তারা গণহত্যার সঙ্গে জড়িত ছিল, সে কারণে তাদের সিরিয়াস ও সিনিয়র লিডারদের বিচার হচ্ছে এবং দলের প্রধান নেত্রীর মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে।

উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের নেত্রী বিদেশে বসে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তি এবং সরকারের সঙ্গে সংশ্লিষ্টদের হত্যার নির্দেশ দিচ্ছেন। বাড়িঘর জ্বালিয়ে দেওয়া ও সহিংসতার উসকানি দিচ্ছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশের মানুষের প্রত্যাশার বিরুদ্ধে গিয়ে উসকানিমূলক বক্তব্য দিয়ে চলেছেন।

তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় দল ও সরকারের ভূমিকা নিয়ে আওয়ামী লীগের একজন নেতাকেও অনুশোচনামূলক বা নিন্দাসূচক বক্তব্য দিতে দেখা যায়নি। ফলে রিকনসিলিয়েশন প্রসেস বা অন্তর্ভুক্তি শুরু করতে হলে অন্য পক্ষের মনোভাব বিবেচনায় নিতে হয়।

ড. আসিফ নজরুল বলেন, আমাদের কাছে কখনোই মনে হয়নি আওয়ামী লীগ সংস্কার, নতুন রাষ্ট্র গঠন ও প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার চলমান প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হওয়ার মতো মানসিকতা বা প্রস্তুতি রাখে। বরং তারা বাংলাদেশে কায়েম করা ফ্যাসিস্ট শাসনের ধারাবাহিকতাই বজায় রাখতে চায়।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বহু বছর পর বাংলাদেশে একটি সত্যিকারের অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে। এর মাধ্যমে একটি জনপ্রতিনিধিত্বশীল সংসদ গঠিত হবে এবং সংসদে একটি কার্যকর বিরোধী দলও থাকবে।

তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে সাহসী ভূমিকা রাখা তরুণরা প্রশ্ন করতে ভয় পায় না এবং জবাবদিহির চর্চায় অভ্যস্ত। সংসদে তাদের প্রতিনিধিত্ব থাকলে স্বচ্ছতা ও জবাবদিহি আরও জোরদার হবে।

নারী ভোটারদের অংশগ্রহণ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বাংলাদেশে নারী ভোটারদের ভয় পাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। এবারের নির্বাচনে নারী ভোটারদের অংশগ্রহণ আগের তুলনায় আরও বাড়বে।

সংস্কার ও গণভোট প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান সংশোধনের প্রয়োজন হলে সে বিষয়ে গণভোট হবে। জনগণ যেহেতু সংস্কার চায়, তাই গণভোট হলে ‘হ্যাঁ’-এর পক্ষেই রায় আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com