• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

একজন কাউন্সিলর যখন বলবে আমাকে চায় না, আমি থাকব না : শেখ হাসিনা

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২ ৫:০৬
আপডেট: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২ ৫:০৬

966000265

একজন কাউন্সিলর যখন বলবে আমাকে চায় না, আমি থাকব না : শেখ হাসিনা

আমি চাই নতুন নেতৃত্ব আসুক বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দলীয় পদ থেকে বিদায় নেওয়ার জন্য প্রস্তুত, দলের একজন কাউন্সিলরও যদি বলেন তাঁকে চান না তিনি সরে দাঁড়াবো।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই কথা বলেন। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর সম্পর্কে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের কাউন্সিল হওয়ার কথা রয়েছে। এই কাউন্সিলে নেতৃত্বের কোনো চমক আছে কি না এক সাংবাদিক জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের একজন কাউন্সিলর যখন বলবে আমাকে চায় না, আমি থাকব না। আমি চাই নতুন নেতৃত্ব আসুক।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘বিদায় নেওয়ার জন্য আমি প্রস্তুত।’ তবে তাঁর জায়গায় কে আসতে পারেন এমন কোনো ইঙ্গিত দেননি বর্তমান সরকারপ্রধান।

১৯৮১ সালের ১৭ মে আওয়ামী লীগের সভাপতির পদ পান শেখ হাসিনা। তিন বছর পরপর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের মধ্য দিয়ে পরিবর্তন আসে নেতৃত্বে। তবে ৪১ বছর ধরে প্রতিটি কাউন্সিলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের সভাপতি রয়েছেন বঙ্গবন্ধু কন্যা।

আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের পরবর্তী সম্মেলন হওয়ার কথা রয়েছে। সেই সম্মেলনেও সভাপতি পদে শেখ হাসিনার কোনো বিকল্প আপাতত দেখছেন না কাউন্সিলররা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com