• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

একদিন এগিয়ে সোমবার ‘আন্দোলনকারীদের `মার্চ টু ঢাকা’ কর্মসূচি

প্রকাশ: রবিবার, ৪ আগস্ট, ২০২৪ ৭:৩৪
আপডেট: রবিবার, ৪ আগস্ট, ২০২৪ ৭:৩৪

একদিন এগিয়ে সোমবার ‘আন্দোলনকারীদের `মার্চ টু ঢাকা’ কর্মসূচি

জনতার আওয়াজ ডেস্ক
আন্দোলনকারীদের `মার্চ টু ঢাকা’ কর্মসূচি ৬ আগস্ট থেকে পরিবর্তন করে ৫ আগস্ট করার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। রবিবার (৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান তিনি।

আসিফ মাহমুদ বলেন, পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ৬ আগস্ট থেকে পরিবর্তন করে ৫ আগস্ট করা হলো। অর্থাৎ আগামীকালই সারাদেশের ছাত্র-জনতাকে ঢাকার উদ্দেশে যাত্রা করার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, আজ প্রায় অর্ধশতাধিক ছাত্র-জনতার প্রাণহানি হয়েছে। চূড়ান্ত জবাব দেওয়ার সময় এসে গেছে। বিশেষ করে আশেপাশের জেলাগুলো থেকে সবাই ঢাকায় আসবেন এবং যারা পারবেন আজই ঢাকার উদ্দেশে রওনা হয়ে যান। ঢাকায় এসে মুক্তিকামী ছাত্র জনতা রাজপথগুলোতে অবস্থান নিন।

আসিফ মাহমুদ আরও বলেন, চূড়ান্ত লড়াই, এই ছাত্র নাগরিক অভ্যুত্থানের চূড়ান্ত স্বাক্ষর রাখার সময় এসে গেছে। ইতিহাসের অংশ হতে সকলে ঢাকায় আসুন। যে যেভাবে পারেন ঢাকায় কালকের মধ্যে ঢাকায় চলে আসুন। ছাত্র-জনতা এক নতুন বাংলাদেশের অভ্যূদয় ঘটাব।

এর আগে, এক বিজ্ঞপ্তিতে আগামীকাল সোমবার (৫ আগস্ট) সারাদেশে শহীদদের স্মরণে শহীদ স্মৃতিফলক উন্মোচন করার কথা জানান হয়েছিল। এছাড়া শাহবাগে সকাল ১১টায় শ্রমিক সমাবেশ এবং বিকেল ৫টায় নারী সমাবেশে ডাক দেওয়া হয়। পরের দিন মঙ্গলবার (৬ আগস্ট) সারাদেশের ছাত্র-নাগরিক-শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানানো হয়। যেটিকে লংমার্চ টু ঢাকা নাম দেওয়া হয়েছে। এখন লংমার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে আনল আন্দোলনকারীরা।

এদিকে বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের প্রথম দিন রবিবার (৪ আগস্ট) দুপুর পর্যন্ত ১৪ জেলায় ৪৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে মুন্সীগঞ্জে দুজন, মাগুরায় পাঁচজন, পাবনায় তিনজন, রংপুরে তিনজন, সিরাজগঞ্জে সাতজন, বরিশালে একজন, ভোলায় তিনজন নিহত, বগুড়ায় দুইজন, জয়পুরহাটে একজন, ফেনীতে পাঁচজন, কিশোরগঞ্জে তিনজন, কুমিল্লার দেবিদ্বারে একজন নরসিংদীতে ছয়জন ও সিলেটে দুইজন নিহত হয়েছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 

[interactive_divitional_maps_bd]

সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com,


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com