• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এবার ঈদুল ফিতরে ট্রেনের টিকিট বিক্রির তারিখ ঘোষণা

প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ ৯:৩০
আপডেট: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ ৯:৩০

9663587

এবার ঈদুল ফিতরে ট্রেনের টিকিট বিক্রির তারিখ ঘোষণা

এখনও শুরু হয়নি পবিত্র রমজান। এর আগেই এবার ঈদুল ফিতরে ট্রেনের টিকিট বিক্রির তারিখ ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে এবার অনলাইনেই বিক্রি হবে শতভাগ টিকিট। আগামী ৭ এপ্রিল থেকে আগাম টিকিট বিক্রি শুরু হবে।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে রেল ভবনে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এবার ঈদ উপলক্ষে ১০টি স্পেশাল ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। ৭ এপ্রিল যাত্রা শুরুর টিকিট দেওয়া হবে আর ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৭ এপ্রিল থেকে।

চাঁদ দেখা সাপেক্ষে এবার পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে ২২ অথবা ২৩ এপ্রিল।

ট্রেনের নতুন নিয়ম অনুযায়ী, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ ছাড়া টিকিট কাটা যাবে না। অর্থাৎ ‘এক ব্যক্তি এক টিকিট’ পদ্ধতি চালু করা হয়। বিদেশি নাগরিকরা পাসপোর্ট দেখিয়ে টিকিট কাটাতে পারেন। এই নিয়ম গত ১ মার্চ থেকে চালু করা হয়।

রেলের টিকিট কাটতে হলে জাতীয় পরিচয়পত্র কিংবা জন্মনিবন্ধন দিয়ে নিবন্ধন করতে হবে। এরপর তা নির্বাচন কমিশনে রক্ষিত ডেটাবেজ থেকে যাচাই করা হবে। এরপরই টিকিট কাটতে পারবেন যাত্রীরা। একজনের জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকিট কেটে অন্য কেউ ট্রেনে ভ্রমণ করতে পারবে না।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com