• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কখনো রাজনৈতিক দলের ফাঁদে পা দেবেন না: আসিফ নজরুল

প্রকাশ: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪ ৮:২২
আপডেট: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪ ৮:২২

985896 9

কখনো রাজনৈতিক দলের ফাঁদে পা দেবেন না: আসিফ নজরুল

জনতার আওয়াজ ডেস্ক
কখনো কোনো দিন রাজনৈতিক দলের ফাঁদে পা দেবেন না। আপনারা বাংলাদেশের নাগরিক, স্বাধীনভাবে মতামত প্রকাশ করবেন বলে উপদেশমূলক কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শুক্রবার (১১ অক্টোবর) বিকালে সিরাজগঞ্জ পৌর শহরের শ্রী শ্রী মহাপ্রভুর আখড়া পূজামণ্ডপ পরিদর্শনকালে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আপনাদের নিয়ে খেলা তো কোনো দলই কম করে নি। আমাদের কাছে মনে হয়েছে, এটা যথেষ্ট হয়েছে। আপনারা কখনো বিপন্ন ও অসহায় বোধ মনে করবেন না। আমাদের সরকারের পক্ষ থেকে যতটুকু করার প্রধান উপদেষ্টার নেতৃত্বে করব।

আইন উপদেষ্টা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যারা শহিদ ও আহত হয়েছেন, তাদের আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। কোনোভাবেই আমাদের এখন সময় নষ্ট করা যাবে না, নতুন বাংলাদেশ গড়তে। আমরা এই দেশের সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করি। গত আন্দোলন কোনো একটি নির্দিষ্ট ধর্মের মানুষের আন্দোলন ছিল না। সব ধর্মের মানুষ এতে অংশ নিয়েছিলেন। এ দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। আমরা সবাই বাংলাদেশের নাগরিক।

অমর কৃষ্ণ দাসের সঞ্চালনায় ও সত্য নারায়ণ সারদার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) তোফাজ্জল হোসেন, পুলিশ সুপার (এসপি) ফারুক হোসেন, সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সন্তোষ কুমার কানু, অ্যাডভোকেট কল্যাণ সাহা, অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা প্রমুখ।

এর আগে, বেলা ১২টার দিকে জেলার শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়ি ও তাড়াশ উপজেলার চলনবিল ঘুরে দেখেন উপদেষ্টা আসিফ নজরুল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com