• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ ছয় মাসে শেষ হবে

প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬ ১০:০১
আপডেট: বুধবার, ২৪ জুন, ২০২৬ ১০:০১

96000058 2

কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ ছয় মাসে শেষ হবে

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি বলেন, টার্মিনালটি চালু হলে সায়েদাবাদ বাস টার্মিনালের একটি অংশ সেখানে স্থানান্তর করা হবে।

বুধবার (২৪ জুন) বিকেলে কাঁচপুরে নির্মাণাধীন বাস টার্মিনাল প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হাবিবুর রশিদ বলেন, রাজধানীর যানজট কমাতে এবং বাস টার্মিনালগুলোর ওপর চাপ হ্রাস করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে যাত্রাবাড়ী ও সায়েদাবাদ টার্মিনালের কিছু কার্যক্রম কেরানীগঞ্জ ও কাঁচপুরে স্থানান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, কাঁচপুর টার্মিনালের নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলছে। আগামী ছয় মাসের মধ্যে কাজ শেষ করে এটি চালুর লক্ষ্য রয়েছে।

প্রতিমন্ত্রী জানান, ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের ৪৮ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অন্যান্য সড়ক উন্নয়ন প্রকল্পের কাজও চলমান রয়েছে।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, রাজধানীর চারটি বাস টার্মিনালকে ডিপো হিসেবে ব্যবহার করায় যানজট বেড়েছিল। বর্তমান সরকার সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে কাজ করছে। রাজধানীর গুরুত্বপূর্ণ সিগন্যাল পয়েন্টগুলোতে পর্যায়ক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ট্রাফিক ব্যবস্থাপনা চালুর পরিকল্পনাও রয়েছে।

পরিদর্শনকালে মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জিয়াউল হক, প্রধান প্রকৌশলী সৈয়দ ময়নুল হাসান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা প্রশাসক রায়হান কবির এবং সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতসহ মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, টার্মিনালটি চালু হলে চট্টগ্রাম ও সিলেটমুখী দূরপাল্লার বাসের একটি অংশ ঢাকার বাইরে থেকেই যাত্রী ওঠানামা করতে পারবে। এতে রাজধানীর যানবাহনের চাপ কিছুটা কমবে বলে তাঁরা আশা করছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com