• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কাফনের কাপড় গায়ে আমরণ অনশনে শিক্ষকরা

প্রকাশ: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩ ২:১৬
আপডেট: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩ ২:১৬

966639 1

কাফনের কাপড় গায়ে আমরণ অনশনে শিক্ষকরা

নিউজ ডেস্ক

কাফনের কাপড় পরে বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা।

জাতীয় প্রেস ক্লাবের সামনে মঙ্গলবার (১ আগস্ট) সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশন ও দোয়া-মোনাজাতের মাধ্যমে এ কর্মসূচি শুরু করেন তারা।

গত ১১ জুলাই মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। টানা ২১ দিন অবস্থান কর্মসূচি করেও সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস না পাওয়ায় ১ আগস্ট থেকে আমরণ কর্মসূচির ঘোষণা দেন তারা। সেই ঘোষণা অনুযায়ী আজ থেকে শুরু হলো আমরণ অনশনের কর্মসূচি।

শিক্ষক নেতারা বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পাঁচ মিনিটের জন্য হলেও তাদের সাক্ষাতের ব্যবস্থা করতে হবে। তারা প্রায় একমাস রাজপথে। এমন পরিস্থিতিতে শিক্ষকরা শূন্য হাতে ফিরতে চান না। এতদিন আন্দোলনের পর শূন্য হাতে ফেরাটাও হবে লজ্জাজনক। তাই তারা সুনির্দিষ্ট আশ্বাস চান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com