• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কালোটাকা সাদা করার বিধান বাতিল

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪ ৪:২৭
আপডেট: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪ ৪:২৭

কালোটাকা সাদা করার বিধান বাতিল

জনতার আওয়াজ ডেস্ক

চলতি অর্থবছরের বাজেট থেকে কালো টাকা সাদা করার বিধান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়।

সভা শেষে এই তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি পানিসম্পদ মন্ত্রণালয়েরও উপদেষ্টা।

যমুনার গেটে রিজওয়ানা হাসান বলেন, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, কালো টাকা সাদা করার যে বিধি ও রীতি বন্ধ করে দেওয়া। এটা থেকে সরকার যেটুকু টাকা আনতে পারে, সেটা টাকা দিয়ে সরকারের খুব আগায় না। তবে মূল্যবোধ অবক্ষয় হয়। এটার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে।’

প্রসঙ্গত, চলতি বছরের ২৯ জুন ১৫ শতাংশ কর প্রদানের মাধ্যমে কালোটাকা সাদা করার বিধান রেখে জাতীয় সংসদে অর্থবিল ২০২৪ পাস করা হয়। জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বিলটি প্রস্তাব করলে তা কণ্ঠ ভোটে পাস হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 

[interactive_divitional_maps_bd]

সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com,


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com