• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কুয়েত সফরে গেলেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ

প্রকাশ: সোমবার, ৩১ জুলাই, ২০২৩ ৩:৪০
আপডেট: সোমবার, ৩১ জুলাই, ২০২৩ ৩:৪০

3A770504 0E12 4821 8828 E20CA7E9F259

কুয়েত সফরে গেলেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ

নিউজ ডেস্ক

সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ। ফাইল ছবি

সরকারি সফরে কুয়েতে গেলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ। কুয়েতের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল গাজী হাসান আল-শামারির আমন্ত্রণে তিনি ঢাকা ত্যাগ করেন।

রোববার (৩০ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ওই বিজ্ঞপ্তিতে জানা যায়, সেনাবাহিনীর ৫ হাজার ২৪৯ জন সদস্য বর্তমানে অপারেশন কুয়েত পুনর্গঠনে (ওকেপি) নিয়োজিত রয়েছেন। শান্তিরক্ষা মিশনের এটিই কোনো বৈদেশিক দায়িত্বে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ মোতায়েন। সফরে শফিউদ্দিন আহমেদ কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী শেখ আবদুল্লাহ আলী আবদুল্লাহ আল-সালেম আল-সাবাহ, সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ এবং ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সাক্ষাতে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, প্রশিক্ষণ এবং দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন সেনাপ্রধান। সেনাপ্রধানের এ সফরের অন্যতম প্রধান লক্ষ্য হলো অপারেশন কুয়েত পুনর্গঠন কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর আরও অধিক সংখ্যক সেনা মোতায়েন বিষয়ে আলোচনা করা।

সফরকালে তিনি কুয়েত সামরিক বাহিনীর আলী আল সাবাহ্ মিলিটারি একাডেমি পরিদর্শনসহ অপারেশন কুয়েত পুনর্গঠনে নিয়োজিত বাংলাদেশি সেনাসদস্যদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন এবং মতবিনিময় করবেন।

আগামী ৪ আগস্ট সফর শেষে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ দেশে আসবেন বলেও আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com