• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কোন আসন থেকে নির্বাচন করবেন উপদেষ্টা মাহফুজ আলম?

প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫ ১০:৫৪
আপডেট: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫ ১০:৫৪

96858526

কোন আসন থেকে নির্বাচন করবেন উপদেষ্টা মাহফুজ আলম?

লক্ষ্মীপুর প্রতিনিধি
ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম প্রার্থী হতে পারেন বলে জানিয়েছেন তার ভাই মাহবুব আলম।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল ৫টায় রামগঞ্জের ৪নং ইছাপুর ইউনিয়ন পরিষদের সামনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক উঠান বৈঠক ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময়, আগামী দিনে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে এনসিপিতে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

মাহবুব আলম বলেন, গত ১৭ বছরে রামগঞ্জে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। যার ফলে রামগঞ্জ উপজেলা অবকাঠামোগতভাবে ভেঙে পড়েছে। মানুষের বাকস্বাধীনতাকে এমনভাবে হরণ করা হয়েছে যে, মানুষ তার চাহিদাটুকু প্রকাশ করতে পারেনি। গত ৫ আগস্টের পটপরিবর্তনের ফলে মানুষ তার মত প্রকাশের স্বাধীনতা ফিরে পেয়েছে। সেই বাস্তবতায় মানুষ তার দুঃখ-দুর্দশা আমাদের সঙ্গে শেয়ার করছে।

তিনি বলেন, রামগঞ্জ তথা ৪নং ইছাপুর ইউনিয়নের গর্ব যে, এই মাটি থেকে আমরা একজন উপদেষ্টা পেয়েছি; যার মাধ্যমে আমরা রামগঞ্জের অবকাঠামোগত উন্নয়নের চেষ্টা করে যাচ্ছি।

মাহবুব আলম বলেন, আগামী নির্বাচনে আমরা রামগঞ্জের এ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করব। উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলে মাহফুজ আলম এই আসনের প্রার্থী হতে পারেন।

তিনি বলেন, ৫ আগস্টের পর এ দেশে পুরোনো রাজনৈতিক বন্দোবস্তের কবর রচিত হয়েছে। প্রতিহিংসার এমন রাজনীতি এ দেশে আর চলতে দেওয়া হবে না যে, ক্ষমতাসীনরা বিরোধীদের ওপর নির্যাতন চালাবে।

এনসিপির রামগঞ্জ উপজেলা আহ্বায়ক মাসুম বিল্লাহর সভাপতিত্বে ও যুগ্ম সদস্য সচিব মাহমুদুন নবী টিটুর সঞ্চালনায় বক্তব্য রাখেন- এনসিপির সদস্য আরিফ সোহেল, ইসলামী আন্দোলনের ইউনিয়ন সভাপতি ডা. ইসমাইল, ছাত্র প্রতিনিধি ইসমাইল রাফি, নাইম সালেহীন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com