• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খুব দ্রুত সময়ের মধ্যে ইশরাকের বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা আসিফ

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ ৮:০৫
আপডেট: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ ৮:০৫

966665896

খুব দ্রুত সময়ের মধ্যে ইশরাকের বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা আসিফ

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
নিজেকে মেয়র ঘোষণা করে বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দখলের বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আর চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই। সরকারের উচ্চপর্যায়ে এটা নিয় আলোচনার ভিত্তিতে দ্রুত সিদ্ধান্ত আসবে।

বৃহস্পতিবার (১৯ জুন) সচিবালয়ে উপজেলা পরিষদের মাধ্যমে পাবলিক লাইব্রেরির নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান উপদেষ্টা।

এখন ডেঙ্গুর সময়। যেখানে নানান ধরনের পদক্ষেপ নেওয়ার কথা। সেখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নাগরিক সেবা ব্যাহত হচ্ছে, কতদিন এভাবে চলবে- দৃষ্টি আকর্ষণ করা হলে উপদেষ্টা বলেন, ‌‘ডেঙ্গুর বিষয়টি নিয়ে আমরা কনসার্ন আছি উচ্চপর্যায়ে থেকে।

এটা নিয়ে স্থানীয় সরকার বিভাগের সচিব একাধিক মিটিং করেছেন। সিটি কর্পোরেশন গুলো কনসার্ন আছে। সিটি কর্পোরেশনগুলোর কার্যক্রম সারফেসে আপনারা হয়তো দেখছেন না। এটা নিয়ে ডেডিকেটেডলি আমরা আপনাদের ব্রিফ করবো। কী কী উদ্যোগ আমরা নিচ্ছি, কী কী উদ্যোগ আমরা নেবো। একই সঙ্গে এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করাটা জরুরি।’

তিনি বলেন, ‘এক্ষেত্রে দক্ষিণ সিটি কর্পোরেশনে আমাদের চ্যালেঞ্জ আছে। সেখানে স্বাভাবিক কার্যক্রম স্বভাবতই ব্যাহত হচ্ছে। আমরা চেষ্টা করছি, যতটা সম্ভব বাইরে থেকে হলেও নাগরিক সেবা কন্টিনিউ রাখা এবং সেটা কাভার করা।’

আমরা দেখলাম একজন স্বঘোষিত মেয়র।‌ নগর ভবন তার দখলে, নাগরিক সেবা বন্ধ। আপনারা সরকার নতজানু হয়ে আছেন। সরকার সমস্যা সমাধান করছে না, তার বিরুদ্ধে ব্যবস্থাও নিচ্ছে না- এ বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ‘এ বিষয়ে সরকার কনসার্ন আছে। এটি এককভাবে সিদ্ধান্ত নেওয়ার বিষয় নয়। এ সরকার গুড কো-অর্ডিনেশনের মাধ্যমে কাজ করে।

একই সঙ্গে আমরা যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলি, সেটা রক্ষা করতে গেলে প্রত্যেকের কাছ থেকেই দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত। আমরা আমাদের পক্ষ থেকে দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করছি। তবে যেভাবে নাগরিক সেবা ডেডলকের দিকে যাচ্ছে, আর চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই। সরকারের উচ্চপর্যায়ে এটা নিয়ে কনসার্ন আছে। সেখানে আলোচনার ভিত্তিতে যেটা সিদ্ধান্ত আসে, আমি সেটাই বাস্তবায়ন করবো।’

কতদিনে সিদ্ধান্ত হবে- জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, ‘খুব দ্রুত সময়ের মধ্যে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com