• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খুলনার কয়রায় সুইডেনের রাজকন্যার আগমন উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি

প্রকাশ: রবিবার, ১৭ মার্চ, ২০২৪ ১১:০৭
আপডেট: রবিবার, ১৭ মার্চ, ২০২৪ ১১:০৭

9666896 9

খুলনার কয়রায় সুইডেনের রাজকন্যার আগমন উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি

জনতার আওয়াজ ডেস্ক
সুইডেনের ক্রাউন প্রিন্সেস (রাজকন্যা) ভিক্টোরিয়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত হিসেবে খুলনার কয়রায় আসছেন।

আগামী মঙ্গলবার (১৯ মার্চ) রাজকন্যার আগমনকে ঘিরে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি চলছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। তার পরিদর্শনের জায়গাগুলো পরিপাটিভাবে সাজানো-গোছানোর কাজও চলছে।

খুলনা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ১৮ থেকে ২১ মার্চ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত হিসেবে বাংলাদেশ সফর করবেন সুইডিশ রাজকন্যা ভিক্টোরিয়া। তার এ সফরের অংশ হিসেবে ১৯ মার্চ (মঙ্গলবার) হেলিকপ্টার যোগে খুলনার কয়রা উপজেলা সফরের কথা রয়েছে। এ সময় কয়রার মহেশ্বরীপুর ইউনিয়নের নয়ানি যজ্ঞ মন্দিরের মাঠে স্থাপিত রেইন ওয়াটার হার্ভেস্টিংয়ের উপকারভোগীদের সঙ্গে কথা বলবেন তিনি। এছাড়া মহারাজপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার, কয়রা উপজেলা পোস্ট অফিস ও কয়রা টেলিফোন এক্সচেঞ্জ অফিসের ডিজিটাল সেবা গ্রহীতাদের সঙ্গেও কথা বলবেন তিনি।

মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়ার আমাদের প‌রিষদে আস‌বে এটা আমা‌দের জন্য অত্যন্ত গর্বের বিষয়। ইউনিয়ন প‌রিষদ চত্বর প‌রিষ্কার-প‌রিচ্ছন্ন করার পাশাপা‌শি সাজানো হচ্ছে।

কয়রা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, রাষ্ট্রীয় অতিথি কয়রায় আগমনে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুলিশের পাশাপাশি, র‍্যাব, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, কোস্টগার্ড, গোয়েন্দা নজরদারিসহ সকল নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াছির আরেফীন বলেন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছা দূত হিসেবে আগামী ১৮-২১ মার্চ সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া বাংলাদেশে অবস্থান করবেন। এর মধ্যে ১৯ মার্চ তিনি বাংলাদেশের সর্ব দক্ষিণে সুন্দরবন সংলগ্ন উপকূলীয় অঞ্চল খুলনার কয়রা উপজেলা পরিদর্শন করবেন। তার আগমনকে ঘিরে কয়রায় বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com