• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গুণীদের গুণগান না গাইলে গুণী তৈরি হয় না: সেনা প্রধান

প্রকাশ: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩ ৮:৩৬
আপডেট: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩ ৮:৩৬

966325874

গুণীদের গুণগান না গাইলে গুণী তৈরি হয় না: সেনা প্রধান

গুণীদের গুণগান না গাইলে গুণী তৈরি হয় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। যে বীররা আমাদের জন্য জীবন উৎস্বর্গ করে গেছেন তাদেরকে আমাদের মনে রাখতে হবে।

বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে আশুলিয়ার খেজুরটেক এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর অর্থায়নে তৈরি সেনাপল্লীতে সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় দেশে ও জাতিসংঘ মিশনে সক্রিয় দায়িত্ব পালনকালে জীবন উৎস্বর্গকারী সেনাদের পরিবারের মাঝে ফ্ল্যাট হস্তান্তর অনুষ্ঠানে এ মন্তব্য করেন সেনা প্রধান।

এসময় তিনি বলেন, ‘সেনাবাহিনীর এমন একটা চাকরি যাকে আমরা বলি জীবন যাত্রা। সেনাবাহীনিতে আমরা যখন যোগদান করি আমরা জীবন উৎস্বর্গ করার ব্রত নিয়েই যোগদান করি। যারা দেশের জন্য প্রান উৎস্বর্গ করবে তাদের জন্য অবশ্যই আমাদের কিছু করতে হবে। আমরা সব সময় চেষ্টা করি আমাদের সীমাবদ্ধতার ভিতর থেকেও কর্তব্যরত অবস্থায় যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করার।’

অনুষ্ঠানে ১৪ শহীদ সেনা সদস্যের পরিবারকে একটা করে ফ্ল্যাট প্রদান করা হয়। অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার সাভার এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হকসহ সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও সাভার সেনানিবাসের সকল অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ ও গণমাধ্যমে ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে বিএনসিসির সেন্ট্রাল ক্যাম্পিং ২০২২-২৩ সাভারের বিএনসিসি একাডেমীতে অনুষ্ঠিত সেন্ট্রাল ক্যাম্পিং-এর সমাপানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন সেনা প্রধান। সেখানে শ্রেষ্ঠ ক্যাডেট ও রেজিমেন্টের হাতে পুরস্কার তুলে দেন তিনি। পরে বিএনসিসির ক্যাডেটদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে সেনা প্রধান বলেন, ‘প্রশিক্ষনের মাধ্যমে বিএনসিসির ক্যাডেটরা নিজেদের আরও সমৃদ্ধ করবে যা তাদের দেশসেবার কাজে লাগবে। এসময় করোনাকালীন সময়ে সসস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের জনগনের জন্য খাদ্য, চিকিৎসাসহ নানাবিধ সহযোগীতার জন্য বিএনসিসির সদস্যদের কার্যক্রমকে সাধুবাদ জানান সেনা প্রধান।’

এছাড়া সকালে সদর দপ্তর ৯ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে সাভার সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২৩ এর পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরন করে সেনাপ্রধান। প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর ১০ টি পদাতিক ডিভিশন, ৫ টি স্বতন্ত্র ব্রিগেড, লজিষ্টিক এরিয়া এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ সর্বমোট ১৭ টি দল অংশগ্রহণ করে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com