• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গুলশানের বাসভবনেই থাকবেন প্রধানমন্ত্রী: অতিরিক্ত প্রেস সচিব

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬ ৬:১২
আপডেট: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬ ৬:১২

9633326 3

গুলশানের বাসভবনেই থাকবেন প্রধানমন্ত্রী: অতিরিক্ত প্রেস সচিব

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা নয়, গুলশানের নিজ বাসভবনেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৯ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

দুপুরে যমুনা পরিদর্শন শেষে সাংবাদিকদের রুমন বলেন, প্রধানমন্ত্রী গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতেই থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন। দেশে ফেরার পর থেকে তিনি সপরিবারে ওই বাসায় অবস্থান করছেন এবং সেটি সে অনুযায়ী সাজানো হয়েছে।

প্রায় ১৭ বছর বিদেশে অবস্থানের পর গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। এরপর থেকে তিনি গুলশানের ওই বাসভবনেই থাকছেন। পাশের ‘ফিরোজা’ ভবনে বসবাস করতেন তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

১৯৬ নম্বর বাড়িটি রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর তার স্ত্রী খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল। সে সময় রাষ্ট্রপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভা এ সিদ্ধান্ত নেয়।

গত ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছিল, সংস্কার শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠবেন প্রধানমন্ত্রী। সে অনুযায়ী ভবনটি প্রস্তুতও করা হয়। তবে শেষ পর্যন্ত সেখানে না ওঠার সিদ্ধান্ত নেন তিনি।

রুমন জানান, সরকারি বাসভবনে না উঠলেও রাষ্ট্রীয় কার্যক্রম যমুনা থেকেই পরিচালিত হবে। ইতোমধ্যে সেখানে কূটনীতিক ও আলেমদের সম্মানে দুটি ইফতার আয়োজন করা হয়েছে। আসন্ন ঈদুল ফিতরেও সকাল ১০টায় যমুনাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তার বাবা-মায়ের ধারাবাহিকতাই অনুসরণ করছেন। জিয়াউর রহমান ও খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে বা বিরোধীদলে থেকেও সরকারি বাসভবনে ওঠেননি।

ঈদুল ফিতরের দিনসূচি সম্পর্কে জানিয়ে রুমন বলেন, সকাল ৮টায় জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী। এরপর যমুনায় গিয়ে শুভেচ্ছা বিনিময়ে অংশ নেবেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com