• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী

প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬ ৩:৩৬
আপডেট: সোমবার, ১৩ জুলাই, ২০২৬ ৩:৩৬

960002 5

গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
সোমবার (১৩ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে পুনঃখনন করা সরিকল–বাটাজোর খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়। সকাল ১০টার দিকে খালের পাড়ে পৌঁছে প্রধানমন্ত্রী নারিকেল ও নিমগাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনও একটি গাছের চারা রোপণ করেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে প্রয়োজনের তুলনায় গাছের সংখ্যা কম। জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ার বৈরী আচরণ বাড়ছে। কোথাও অতিবৃষ্টি, কোথাও দীর্ঘ সময় বৃষ্টির অভাব দেখা দিচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সারা দেশে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করতে হবে।

তিনি বলেন, ‘আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে। পরিবেশ সংরক্ষণে জনসচেতনতার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ আমাদের সবার। তাই দেশের পরিবেশ রক্ষার দায়িত্বও সবার। আসুন, আমরা যেখানে–সেখানে আবর্জনা না ফেলি। পরিবেশ নষ্ট হলে ছোট–বড় সবাই ক্ষতিগ্রস্ত হবে।’ উদ্বোধনী কর্মসূচির আওতায় একযোগে আড়াই হাজার গাছের চারা রোপণ শুরু হয়।

পরে প্রধানমন্ত্রী বাটাজোর অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির ৬১৩ জন সুবিধাভোগীর সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের মধ্যে কার্ড বিতরণ করেন।

দিনের বাকি কর্মসূচির মধ্যে বরিশাল নগরের ত্রিশ গোডাউন বধ্যভূমি ও সাগরদী খালের পাড়ে পৃথক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ। পরে সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতির পর বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এর আগে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি ঢাকা-কুয়াকাটা মহাসড়ক হয়ে বরিশালের গৌরনদীর ভূরঘাটা এলাকায় পৌঁছান। এসময় তার গাড়িবহরকে বরিশাল জেলায় আনুষ্ঠানিকভাবে স্বাগত জানায় স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরা।

কর্মসূচি শেষে বিকেলে সড়কপথে ঢাকার উদ্দেশে বরিশাল ত্যাগ করবেন তিনি। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক বরিশাল সফর।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com