• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গ্রিসে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত নাহিদা

প্রকাশ: বুধবার, ৩ জুলাই, ২০২৪ ৬:৫২
আপডেট: বুধবার, ৩ জুলাই, ২০২৪ ৬:৫২

985856

গ্রিসে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত নাহিদা

জনতার আওয়াজ ডেস্ক

বর্তমানে তিনি ব্রুনাইয়ে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করা নাহিদা রহমান সুমনা গ্রিসে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন ।

পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নাহিদা রহমান সুমনা গ্রিসে নিযুক্ত রাষ্ট্রদূত আসুদ আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন।

নাহিদা রহমান সুমনা কূটনীতিক পেশায় যোগ দেওয়ার পর ব্রাসিলিয়া, অটোয়া, কলকাতা ও ক্যানবেরায় বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক সংস্থা উইংয়ের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। নাহিদা দুই দশক ধরে পররাষ্ট্র ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন নাহিদা। অস্ট্রেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয় থেকেও তিনি কূটনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যের ওপর স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এ ছাড়া জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ট্রান্সবাউন্ডারি ওয়াটার ল’র ওপর পড়াশোনার জন্য ফেলোশিপ অর্জন করেন।

নাহিদা রহমান সুমনার স্বামী আসলাম ইকবাল সাবেক অতিরিক্ত সচিব। তাদের দুই পুত্রসন্তান রয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com