• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঘূর্ণিঝড়ে সহযোগিতা পেতে যেসব নম্বরে ফোন করতে হবে

প্রকাশ: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২ ৩:০৪
আপডেট: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২ ৩:০৪

9660027 5

ঘূর্ণিঝড়ে সহযোগিতা পেতে যেসব নম্বরে ফোন করতে হবে

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের অগ্রভাগ আঘাত হেনেছে বাংলাদেশের উপকূলে। সোমবার সন্ধ্যায় উপকূল স্পর্শ করার সঙ্গে সঙ্গে প্রবল ঝোড়ো বাতাস ও বৃষ্টি শুরু হয়েছে। এ কারণে ঘূর্ণিঝড় সিত্রাং–সংক্রান্ত সাহায্যের জন্য সার্বক্ষণিক মনিটরিং সেল গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
ঘূর্ণিঝড়ে উপদ্রুত এলাকায় সহযোগিতা পেতে এই নম্বরগুলোতে ফোন করা যাবে। সোমবার রাতে ফায়ার সার্ভিসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড়–সংক্রান্ত সাহায্য পেতে কেন্দ্রীয়ভাবে খোলা এই মনিটরিং সেলের হটলাইন নম্বর ১৬১৬৩-এ ফোন করা যাবে। এছাড়া টেলিফোনে ০২-২২৩৩৫৫৫৫৫ ও মোবাইলে ০১৭৩০৩৩৬৬৯৯ নম্বর চালু থাকবে।
ঝড়ের সময় পরিস্থিতি সামাল দিতে উপকূলীয় এলাকার সব ফায়ার স্টেশনকে সব সময় প্রস্তুত থাকতে বলা হয়েছে। এ ছাড়া কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষসহ সব বিভাগীয় নিয়ন্ত্রণকক্ষের নিয়মিত ফোন নম্বরগুলো সচল রয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com