• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

চলে গেলেন কাজী নজরুল ইসলামের নাতি কাজী অনির্বাণ : জাতীয় মানবাধিকার সমিতির শোক

প্রকাশ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪ ৮:২৩
আপডেট: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪ ৮:২৩

ed15a380 9e5c 4692 89db fd5d8179c250

চলে গেলেন কাজী নজরুল ইসলামের নাতি কাজী অনির্বাণ : জাতীয় মানবাধিকার সমিতির শোক

বিশেষ প্রতিনিধি
চলে গেলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি কাজী অনির্বাণ। তিনি জাতীয় কবির কনিষ্ঠতম পুত্র কাজী অনিরুদ্ধর বড় ছেলে। বুধবার (৩ অক্টোবর) হৃদরোগে আক্রান্ত হয়ে সুইজারল্যান্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

কাজী অনির্বাণের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কবির বড় ছেলে কাজী সব্যসাচীর কন্যা ও নজরুলসংগীতশিল্পী খিলখিল কাজী।

তিনি বলেন, কবির ছোট ছেলে কাজী অনিরুদ্ধর বড় ছেলে অনির্বাণ। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আপনারা সবাই দোয়া করবেন।
তিনি আরো জানান, কাজী অনির্বাণের মরদেহ কলকাতায় সমাহিত করা হবে।

ভাইকে শেষবার দেখতে কলকাতার উদ্দেশে রওনা দেবেন।
কাজী অনির্বাণ ছিলেন একজন চিত্রশিল্পী। তার বাবা কাজী অনিরুদ্ধ ১৯৭৪ সালের ২২ ফেব্রুয়ারি কাজী নজরুল ইসলাম জীবিত থাকতে মারা যান। কাজী অনিরুদ্ধ ছিলেন পশ্চিমবঙ্গের খ্যাতনামা সংগীতজ্ঞ ও ডাকসাইটে গিটারিস্ট।

তিনি কবির সৃষ্ট অমর সুর সম্পদ সংরক্ষণের কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। কাজী অনিরুদ্ধর স্ত্রী লেখক ও সংগীতশিল্পী কল্যাণী কাজী। এ দম্পতির তিন সন্তান। বড় ছেলে কাজী অনির্বাণ ও ছোট ছেলে কাজী অরিন্দম (সুবর্ণ) এবং ছোট মেয়ে কাজী অনিন্দিতা।

কাজী অনির্বাণের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এড সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল-আমিন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com