• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

চার ঘণ্টায় ভোট পড়েছে ১৭.৩১ শতাংশ: ইসি সচিব

প্রকাশ: বুধবার, ৫ জুন, ২০২৪ ৩:৩১
আপডেট: বুধবার, ৫ জুন, ২০২৪ ৩:৩১

331B3FAB E4A4 47D4 99AA 0F8182459725

চার ঘণ্টায় ভোট পড়েছে ১৭.৩১ শতাংশ: ইসি সচিব

জনতার আওয়াজ ডেস্ক
উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত দেশের ৬০ উপজেলায় ভোট পড়েছে ১৭ দশমিক ৩১ শতাংশ।

বুধবার (৫ জুন) নির্বাচন কমিশন সচিব শফিউল নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

ইসি সচিব বলেন, ২৬ জেলায় ৬০ উপজেলায় ভোটগ্রহণ চলছে। সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৭ দশমিক ৩১ শতাংশ ভোট পড়েছে।

তিনি বলেন, এ পর্যন্ত কোথাও বড় ধরনের কোনো অনিয়ম, গোলযোগের তথ্য পায়নি ইসির কেন্দ্রীয় মনিটরিং সেল। ভোটের সময় অনিয়মের চেষ্টা করায় চারজনকে আটক করা হয়েছে এবং তিনজনকে জরিমানা করা হয়েছে।

ষষ্ঠ উপজেলা ভোটে দেশের মোট ৪৯৫ উপজেলার মধ্যে নির্বাচন উপযোগী সাড়ে ৪শ উপজেলায় চার ধাপে ভোট হচ্ছে এবার। পরে মেয়াদোত্তীর্ণ হলে বাকিগুলোয় ভোটের আয়োজন করবে নির্বাচন কমিশন।

বুধবার চতুর্থ ধাপে ৬০ উপজেলায় তিন পদে মোট ৭২১ জন প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ২৫১ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ধাপের উপজেলায় ১ কোটি ৪৩ লাখ ৫৭ হাজার ৮২০ জন ভোটার ভোট দিচ্ছেন। এ ধাপে ৬ উপজেলায় ইভিএমে, বাকিগুলোতে ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

প্রথম ধাপে ২২টি, দ্বিতীয় ধাপে ২৪টি, তৃতীয় ধাপে ১৮ ও চতুর্থ ধাপে ৬টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন করছে ইসি। বাকিগুলোয় ব্যালট পেপারে ভোট হয়েছে।

প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোট হয় ৮ মে। এসব উপজেলায় গড়ে প্রায় ৩৬ শতাংশ ভোট পড়ে। এরপর ২১ মে দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ভোট হয়, তাতে ভোটের হার ৩৮ শতাংশ। আর তৃতীয় ধাপে ২৯ মে ৯০ উপজেলায় ভোট হয়। এ নির্বাচনে ৩৬ শতাংশ ভোট পড়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী বুধবার উপজেলা ভোটের চতুর্থ ও শেষ ধাপ হলেও ঘূর্ণিঝড় রেমালে স্থগিত ২০ উপজেলার নির্বাচন রয়েছে ৯ জুন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com