• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ৫:৪৩
আপডেট: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ৫:৪৩

960001 1

ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
পবিত্র শবে কদর দিয়ে ঈদের ছুটি শুরু হলেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে তিনি সচিবালয়ে নিজের দপ্তরে আসেন বলে জানিয়েছেন তার মুখ্য সচিব আতিকুর রহমান রুমন।

রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী সকাল ১১টায় সচিবালয়ে নিজের অফিসে আসেন। আজ থেকে ঈদের ছুটি শুরু হয়েছে। সরকারি ছুটি হলেও প্রধানমন্ত্রী অফিস করছেন। প্রধানমন্ত্রীর দিনের কর্মসূচির মধ্যে রয়েছে মন্ত্রিসভার বৈঠক।’

সচিবালয়ের এক নম্বর ভবনে প্রধানমন্ত্রী নিজ দপ্তরে পৌঁছালে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

মঙ্গলবার থেকে শুরু হয়েছে ঈদের ছুটি। টানা ছুটি চলবে ২৩ মার্চ পর্যন্ত।

পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সে অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি নির্ধারণ করা ছিল। এর মধ্যে ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি।

এ ছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা ছিল। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পূর্বঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার। ১৭ মার্চ শবে কদরের ছুটি মিলিয়ে এবার টানা সাত দিনের ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com