• ঢাকা, বাংলাদেশ
  • অনলাইন নিউজ পোর্টাল
  • khoborsheersha@gmail.com
  • +44 (7444) 088415

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা (ভিডিও)

প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ ৪:০৭
আপডেট: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ ৪:০৭

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা (ভিডিও)

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
বঙ্গভবনে শপথ নেওয়ার আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমধাস্থিলে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২১ আগস্ট) বাদ জুমা দুপুর ২টায় রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে তাদের সমাধিস্থলে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল।

শ্রদ্ধা জানানোর পর সূরা ফাতিহা পাঠ করে দোয়া-মোনাজাত করেন তিনি।

এর আগে বেইলি রোডের মিনিস্ট্রি মসজিদে জুমার নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে মুসল্লিদের সঙ্গে হাত মেলান তিনি।

এ সময় উপস্থিত সবার উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন, ‘আপনারা সবাই ভালো থাকবেন, দেশের মানুষ যেন ভালো থাকে।’

উল্লেখ্য, আজ সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করাবেন। অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

শপথ অনুষ্ঠানের আমন্ত্রণপত্র অনুযায়ী, রাষ্ট্রপতি সন্ধ্যা সাড়ে ৭টায় দরবার হলে প্রবেশ করবেন। এরপর জাতীয় সংগীত ও পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। পরে ভারপ্রাপ্ত স্পিকার রাষ্ট্রপতির শপথ পরিচালনা করবেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 

[interactive_divitional_maps_bd]

সম্পাদক: আব্দুল আজিজ । প্রকাশকঃ সায়েক এম রহমান তালুকদার ।
প্রকাশকঃ রাশেদুর রহমান (রাকেশ) । প্রকাশকঃ দেলোয়ার হোসেন আহাদ

রাজশাহী অফিস: রুম-১৪০৫(লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: khoborsheersha@gmail.com, মোবাইল: +44 (7444) 088415