• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঢাকা আসছেন বাইডেনের বিশেষ দূত

প্রকাশ: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২ ১০:৩৯
আপডেট: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২ ১০:৩৯

903 2

ঢাকা আসছেন বাইডেনের বিশেষ দূত

স্টাফ করেসপন্ডেন্ট

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত রাশাদ হোসাইন চার দিনের সফরে আগামী রবিবার (১৭ এপ্রিল) ঢাকা আসছেন। এ সফরে তিনি বাংলাদেশ সরকারের মন্ত্রী-সচিব, ধর্মীয় ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বিশেষ দূত রাশাদ হোসাইনের আগ্রহের পরিপ্রেক্ষিতে সরকারের কয়েকটি মন্ত্রণালয়ে মন্ত্রী-সচিবদের সঙ্গে শিডিউল করা হয়েছে।

তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) মিলনায়তনে একটি সেমিনারে বক্তব্য রাখবেন। যেখানে সরকারি-বেসরকারি প্রতিনিধিরা ছাড়াও কূটনীতিক ও মিডিয়াকে আমন্ত্রণ জানানো হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, রাশাদ হোসাইন সফরকালে পররাষ্ট্র, ধর্ম, আইন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

চলতি বছরের শুরুতে প্রেসিডেন্ট জো বাইডেনের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক দূত হিসাবে নিয়োগ পান ভারতীয় বংশোদ্ভূত রাশাদ হোসাইন। তিনি বৈশ্বিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ে মার্কিন নীতি প্রণয়নে প্রেসিডেন্টকে পরামর্শ দিয়ে থাকেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম মুসলিম যিনি গুরুত্বপূর্ণ ওই পদে আসীন।

বিশেষ দূত হওয়ার আগে রাশাদ হোসাইন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের অংশীদারিত্ব এবং গ্লোবাল এনগেজমেন্ট ডিরেক্টরেটের পরিচালক ছিলেন। তিনি হোয়াইট হাউসের ডেপুটি অ্যাসোসিয়েট কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেন। এ ছাড়া, ওবামা প্রশাসনের সময়ে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনে (ওআইসি) প্রতিনিধিত্ব করেছেন রাশাদ হোসাইন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com