• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দলমতের ঊর্ধ্বে উঠে দেশের অগ্রগতি-উন্নয়নকে এগিয়ে নিতে হবে : স্পিকার

প্রকাশ: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩ ১০:৫২
আপডেট: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩ ১০:৫২

9666363 14

দলমতের ঊর্ধ্বে উঠে দেশের অগ্রগতি-উন্নয়নকে এগিয়ে নিতে হবে : স্পিকার

নিউজডেস্ক
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, এদেশ আমার, আপনার, সবার। দলমত সকল কিছুর ঊর্ধ্বে উঠে দেশের অগ্রগতি ও উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে চাই। গণতন্ত্র, আইনের শাসনের অব্যাহত ধারাকে এগিয়ে নিয়ে যেতে চাই।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ আজ বাস্তবতা। আসুন বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য তৈরি করি স্বপ্নের স্মার্ট বাংলাদেশ।

শুক্রবার বিকেলে হোটেল সোনারগাঁওয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এল এল এম ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (ডুলা’র) অভিষেক ও ঈদ পুনর্মিলনী প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, অ্যাটর্নি জেনারেল আবু মো: আমিন উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান ড. মো: নজরুল ইসলাম (আসিফ নজরুল)।

বক্তব্য রাখেন সুব্রত চৌধুরী, ড. মো: শাহজাহান শাজু, মো: শাহনেওয়াজ টিপু, একেএম ফয়েজ, ড. অহিদুজ্জামান চান, আহসানুল করিম, আবদুন নূর দুলাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুলা’র নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট শেখ আলী আহমেদ খোকন। সঞ্চালনা করেন ডুলা’র সম্পাদক কাজী মুহাম্মদ জয়নাল আবেদীন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ও ডুলা’র সদস্য হিসেবে আমাদের যে দায়িত্ববোধ রয়েছে সে ব্যাপারে সচেতন থাকতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের গৌরবময় ইতিহাসের কথা তুলে ধরেন। তিনি ডুলার সদস্য বিশেষ দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে দেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com