• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশপ্রেমের দায়িত্ব শুধু সরকারের না, সকলের : নৌ প্রতিমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২ ৫:০৩
আপডেট: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২ ৫:০৩

960002564 7

দেশপ্রেমের দায়িত্ব শুধু সরকারের না, সকলের : নৌ প্রতিমন্ত্রী

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খাালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘দেশপ্রেমের দায়িত্ব শুধু সরকারের না। দেশপ্রেমের দায়িত্ব আমাদের সকলের। ১৬ কোটি মানুষের। বিশেষ করে যারা অর্থনীতিতে কাজ করে তাদেরকে এটা নিয়ে বেশি সচেতন হতে হবে।’

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলরুমে দৈনিক ইত্তেফাকের আয়োজনে ‘দেশীয় বিনিয়োগে চট্টগ্রাম বন্দরের উন্নয়ন’ শীর্ষক গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম বন্দর বাংলাদেশের সবচেয়ে বড় কুলির কাজটা করে, জাহাজের কন্টেইনাররের মধ্যে কি থাকে না থাকে এটা কাস্টমস কর্তৃপক্ষ জানে, বন্দর কতৃপক্ষ জানেনা। অথচ যেকোনো ঘটনা হলে বন্দর কর্তৃপক্ষের কথা বলা হয়্’

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা হচ্ছে সবাইকে একসাথে কাজ করার এবং এটা শুরু হয়ে গেছে। এখন ২৪ ঘণ্টা বন্দর খোলা থাকে। চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত নৌপথ ড্রেজিং করে স্মুথ করার জন্য কাজ শুরু করে দিয়েছি। আমরা স্ট্যাডি শুরু করে দিয়েছি, পদ্মা সেতুর পাড়ে যে শিমুলিয়া ঘাট সেখানে একটা কন্টেইনার টার্মিনাল করা যায় কিনা ।’

নৌপথের গুরুত্ব উল্লেখ করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা যদি নৌপথ তৈরি না করি তাহলে ছয় লেন বলেন, ডাবল রেললাইন বলেন যা-ই বলেন না কেনো সব জ্যাম লেগে যাবে। একটা ট্রাকে একটা কন্টেইনার আসে, কিন্তু একটা জাহাজে ২০০ থেকে ৩০০ কন্টেইনার আসে। সুতরাং আমাদেরকে নৌপথ দিয়ে কন্টেইনার নিয়ে আসার কথা ভাবতে হবে।’

তিনি বলেন, ‘দেশীয় বিনিয়োগের বিশাল সুযোগ আছে। আমরা চট্টগ্রাম বন্দরে ২০০৮ সালের পরে ৪২টা জাহাজ বানানো হয়েছে। এই জাহাজগুলো আমাদের দেশীয় মালিক নেতারা একেকটা জাহাজ ২৫ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করে বানিয়েছে এবং তারাই এই ব্যবসাগুলো করতেছে।’

বন্দর নিয়ে আমরা এখন চিন্তায় না বাস্তবায়নে আছি এবং এটা সারাবিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে আমরা অনেকেই জানিনা হয়তো। কয়েকদিন আগে আমরা দেশীয় ইয়ার্ডে একটা জাহাজ ইংল্যান্ডে রপ্তানি করেছি। যেটা পাঁচ মিটার বরফ কেটে চলতে পারবে। এ সময় বাংলাদেশের জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগে আগ্রহীদের স্বাগত জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সাথে আন্তর্জাতিক বিনিয়োগ চ্যানেল তৈরি করেছেন উল্লেখ করে খাালিদ মাহমুদ বলেন, ‘কয়েকদিন আগে আমেরিকার ৩৮টি কোম্পানির সাথে আমাদের বৈঠক হয়েছে এবং তারা ঘষিয়াখালি চ্যানেল নিয়ে স্ট্যাডি কররে এবং নেভিগেশন লক করতে বিনিয়োগ করবে বলে জানিয়েছে।’

‘এটা আমাদের জন্য একটা বিরাট ব্যাপার। আমেরিকান একটা কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করছে। এই জায়গাটা তৈরি করেছে বর্তমান সরকার।’

নৌ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সমুদ্রে যেমন আমাদের অধিকার প্রতিষ্ঠা হয়েছে, সীমানা নির্ধারণ হয়েছে, তেমনি আমরা অর্থনীতির দরজাও খুলে দিয়েছি। সেখানে বিনিয়োগ করার সুযোগ রয়েছে। আমরা চাই দেশি বিনিয়োগের সাথে বিদেশি বিনিয়োগ ও আসুক।’

বাংলাদেশে বিনিয়োগ আসতেছে না এমন কথা সত্য নয় বলে মন্তব্য করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, ‘আমি যখন আমার মন্ত্রণালয়ের চেয়ারে বসে দেখি তখন ভাবি তারা কি বলছে? এখানে এত বিনিয়োগ আছে যে আমরা সেই জায়গা করে দিতে পারছিনা। অথচ তারা বলছে বিনিয়োগ আসছেনা। এটা পুরোপুরি ভাবে অসত্য কথা।’

তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। চট্টগ্রাম বন্দর লাইফলাইন, এটা আরও কয়েকটা বন্দরে ছড়িয়ে দিতে চাই। আমরা অভ্যন্তরীণ নৌপথ প্রায় ১০ হাজার কিলোমিটার টার্গেট নিয়ে কাজ করে যাচ্ছি। এটি ব্যবসায়ীদের জন্য মালামাল আনা-নেয়ায় উপকারি হবে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com