• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশে ফিরলেন মাহমুদুর রহমান, বিমানবন্দরে সংবর্ধনা

প্রকাশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৫২
আপডেট: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৫২

985896 12

দেশে ফিরলেন মাহমুদুর রহমান, বিমানবন্দরে সংবর্ধনা

জনতার আওয়াজ ডেস্ক
শেখ হাসিনা সরকারের আমলে কারাবরণ ও অত্যাচার-নির্যাতনের শিকার হওয়া দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান দেশে ফিরেছেন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে সাংবাদিক মাহমুদুর রহমানকে গণসংবর্ধনা দেয়া হয়। ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা এ সংবর্ধনার আয়োজন করেছে বলে জানা গেছে।

এরআগে, বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক নেতা এম আবদুল্লাহ লিখেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে কারাদণ্ডপ্রাপ্ত ও অত্যাচার-নির্যাতনের শিকার দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান দেশে ফিরছেন। শুক্রবার সকাল ৯টায় একটি ফ্লাইটে তিনি তুরস্ক থেকে দেশে ফিরবেন।

তিনি বলেন, আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের শারীরিক অবস্থা খুব খারাপ। তিনি বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন। জরুরিভাবে শুক্রবার সকাল ৯টায় দেশে ফিরে আসার প্রস্তুতি নিয়েছেন তিনি।

গত সরকারের আমলে মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারাদেশে ১২৪টি মামলা করা হয়েছিল। ২০১০ সালের জুনে প্রথমে দফায় আমার দেশ বন্ধ ও সম্পাদক মাহমুদুর রহমানকে আটক করা হয়। দ্বিতীয় দফায় ২০১৩ সালের ১১ এপ্রিল আবারো দ্বিতীয় দফায় আমার দেশ বন্ধ করে মাহমুদুর রহমানকে ধরে নিয়ে যায় পুলিশ। পরবর্তীতে এক মামলায় মাহমুদুর রহমান এবং তার স্ত্রীকে ৭ বছর কারাদণ্ড দেয়া হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com