• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশে ফিরেছেন আমিরাতে ক্ষমাপ্রাপ্ত ১৩ বাংলাদেশি

প্রকাশ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৪২
আপডেট: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৪২

966639 3

দেশে ফিরেছেন আমিরাতে ক্ষমাপ্রাপ্ত ১৩ বাংলাদেশি

জনতার আওয়াজ ডেস্ক

আরব আমিরাতে ক্ষমাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশির মধ্যে ১৩ জন দেশে ফিরেছেন। শনিবার (৭ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে তারা দেশে এসে পৌঁছান। তাদের মধ্যে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১২ জন এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন অবতরণ করেন।

এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান কর্তৃক ৫৭ বাংলাদেশির ক্ষমা মঞ্জুর করা হয়। এর মধ্যে ১৪ জন অভিবাসীর প্রথম দলটি শনিবার সন্ধ্যা ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং রাত ১০টায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলে আশা করা হচ্ছে।

কোটা সংস্কার আন্দোলনের সময় সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় দেশটির একটি আদালত। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com