• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশ জুড়ে নতুন করে দাবদাহ, মে’র প্রথম পক্ষে ঘূর্ণিঝড় ‘মোচা’র আঘাতের আশংকা

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩ ৯:৪৮
আপডেট: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩ ৯:৪৮

Capture 269

দেশ জুড়ে নতুন করে দাবদাহ, মে’র প্রথম পক্ষে ঘূর্ণিঝড় ‘মোচা’র আঘাতের আশংকা

ঈদের আগের দিন থেকে রাজধানীসহ সারা দেশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আর তাপমাত্রা কিঞ্চিৎ হ্রাস পেলেও আবার বাড়ছে গরম। চড়ছে তাপমাত্রার পারদ। আবহাওয়াবিদরা বলছেন, দেশ জুড়ে নতুন করে দ্রুত দাবদাহের বিস্তার ঘটতে শুরু করেছে। গোটা দেশ ছিল বৃষ্টিহীন। গতকাল অকস্মাৎ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। কক্সবাজারে ৩৮ দশমিক ১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজধানীর নতুন করে তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রিতে উঠেছে।

এর আগে দেশের উষ্ণতম মাস এপ্রিলের শুরু থেকে গরম পড়তে শুরু করে। রাজধানী টানা ১৯ দিন ছিল বৃষ্টিহীন। এরপর গত শুক্রবার বহু কাঙ্ক্ষিত বারিপাতে সিক্ত হয় রাজধানী ঢাকা। এর পরের দিনও বৃষ্টি হয়। তবে তা মাত্র ১ মিলিমিটার। বৃষ্টি কম হলেও একটা স্বস্তিভাব চলে আসে নগরজীবনে। দেশের অন্যত্রও বৃষ্টির ফলে জনজীবনে কিছুটা প্রশান্তি ফেরে। এরপর গতকাল থেকে তাপমাত্রা ধীরে ধীরে আবার বাড়তে শুরু করে। দাবদাহের সঙ্গে দেশ জুড়ে বাড়ছে গরম। প্রখর সূর্যের তাতানো রোদ্দুর আর ভ্যাপসা গরমে জীবন আবারও ওষ্ঠাগত। 

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, আগামী অন্তত তিন থেকে চার দিন তাপমাত্রা অব্যাহতভাবে বাড়তে পারে। এটা রাজধানী এবং দেশের অন্যত্রও বাড়বে। তবে আগে যে ৪২ ডিগ্রি ছাড়িয়ে গিয়ে প্রচণ্ড তাপপ্রবাহ সৃষ্টি হয়েছিল, তেমনটা হওয়ার সম্ভাবনা কম। মে মাসের শুরুতে বৃষ্টি হতে পারে টানা তিন থেকে চার দিন। বৃষ্টি হলে তাপমাত্রা কমে। এদিকে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, আসন্ন মে মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা রয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com