• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দৌলতদিয়ায় বাসডুবিউদ্ধারকাজ মনিটরিং করছেন প্রধানমন্ত্রী, দ্রুত শেষ করার নির্দেশ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ ৪:১৩
আপডেট: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ ৪:১৩

96000058

দৌলতদিয়ায় বাসডুবিউদ্ধারকাজ মনিটরিং করছেন প্রধানমন্ত্রী, দ্রুত শেষ করার নির্দেশ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়ার বাসের উদ্ধারকাজ মনিটরিং করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি উদ্ধার কার্যক্রম দ্রুততম সময়ে সম্পন্ন করার জন্য নির্দেশনা প্রদান করেছেন।

বুধবার (২৫ মার্চ) মধ্যরাতে এক প্রেস বার্তায় বিষয়টি জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

এক শোকবার্তায় নৌমন্ত্রী বলেন, এ ধরনের হৃদয়বিদারক দুর্ঘটনা জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক। দুর্ঘটনার পরপরই দ্রুততম সময়ে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ এবং ডুবুরি দল নিরলসভাবে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। পাশাপাশি ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিসি, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, নৌপুলিশ এবং স্থানীয় জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল সংস্থা সমন্বিতভাবে উদ্ধার তৎপরতায় অংশগ্রহণ করছে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এই মর্মান্তিক দুর্ঘটনায় উদ্ধার কার্যক্রমের সার্বক্ষণিক মনিটরিং করছেন। তিনি উদ্ধার কার্যক্রম দ্রুততম সময়ে সম্পন্ন করার জন্য নির্দেশনা প্রদান করেছেন। এরই ধারাবাহিকতায় সরকারের সংশ্লিষ্ট সকল সংস্থা সমন্বিতভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।

মন্ত্রী আরও বলেন, এই দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনসহ ইতোমধ্যে অন্যান্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে।

তিনি নিহত ব্যক্তিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান। একই সঙ্গে আহতদের উন্নত চিকিৎসা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে সর্বাত্মক সহায়তা প্রদানের নির্দেশনা প্রদান করেন। ক্ষতিগ্রস্ত সকল পরিবারকে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন মন্ত্রী মহোদয়।

প্রসঙ্গত, দুর্ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কার্যক্রমের সার্বিক তদারকি করছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। এছাড়াও নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত রয়েছেন।

এদিকে এই দুর্ঘটনায় বৃহস্পতিবার দিবাগত রাত পর্যন্ত মোট ১৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com