• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ধরেবেঁধে কাউকে নির্বাচনে আনবে না ইসি: সিইসি

প্রকাশ: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২ ৪:০৫
আপডেট: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২ ৪:০৫

9600026 1

ধরেবেঁধে কাউকে নির্বাচনে আনবে না ইসি: সিইসি

অংশগ্রহণমূলক ভোট চায় ইসি, তবে কাউকে ধরে- বেঁধে নির্বাচনে আনা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সোমবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন কমিশন (ইসি) সক্রিয় অংশগ্রহণমূলক ভোট চায়। তবে কাউকে ধরে–বেঁধে নির্বাচনে আনবে না ইসি। নির্বাচনে অংশ নেয়ার জন্য ইসির পক্ষ থেকে সবার প্রতি আহ্বান থাকবে।

তিনি বলেন, নির্বাচন অংশগ্রহণমূলক হলে নির্বাচনের মাঠে ভারসাম্য তৈরি হয়। বিএনপি অংশ নিলে নির্বাচন আরও বেশি অংশগ্রহণমূলক হবে। বিএনপির যদি কোনো রাজনৈতিক কৌশল থাকে, সে বিষয়ে ইসির হস্তক্ষেপ করার কোনো এখতিয়ার নেই।

সিইসি বলেন, অনেকের সন্দেহ-অবিশ্বাস থাকতে পারে। তবে ইভিএম নিয়ে নির্বাচন কমিশন কমফোর্টেবল (চিন্তামুক্ত)। নির্বাচন কমিশন সর্বোচ্চ দেড় শ আসনে ইভিএমে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে। তবে এটি সম্ভব হবে কি না, তা নির্ভর করবে ইভিএম সংগ্রহের ওপর। কারণ, এই মেশিনের যন্ত্রাংশ আসবে বিদেশ থেকে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com