• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নিখোঁজের দুই দিন পর মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ

প্রকাশ: সোমবার, ৫ মে, ২০২৫ ৮:০২
আপডেট: সোমবার, ৫ মে, ২০২৫ ৮:০২

মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার

নিখোঁজের দুই দিন পর মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ

মাদারীপুরের শিবচরে নিখোঁজের দুই দিন পর মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ। সোমবার ভোর সাড়ে ৬ টার দিকে নিলখী ইউনিয়নের কলাতলা বেড়িবাঁধ এলাকার আড়িয়াল খাঁ নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত জান্নাতুল আক্তার (১৪) উপজেলার উমেদপুর ইউনিয়নের চরকাঁচিকাটা গ্রামের প্রবাসী রনি ফকিরের মেয়ে। সে বাইতুল কারীম মহিলা মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্রী ছিলো

জানা গেছে, শনিবার (৩ মে) দুপুরে ফুপু বাড়ি থেকে ফুপাতো বোন মেঘলাকে সাথে নিয়ে পাশের আড়িয়াল খাঁ নদে গোসল করতে যায় জান্নাতুল। সাঁতার না জানায় নদের পাড়েই পানিতে নেমে গোসল করছিল তারা। গোসল করার সময় অসতর্ক অবস্থায় ঢেউ ও স্রোতে ভেতরে চলে যায় দুজন। এসময় তাবাসসুম নামে একটি মেয়ে হাত টেনে ধরলেও স্রোতের টানে ধরে রাখতে না পারায় জান্নাতুল পানিতে তলিয়ে যায়। এতে ভয় পেয়ে মেঘলা বাড়ি গিয়ে খবর দিলে আশেপাশের লোকজন এসে খোঁজাখুঁজি শুরু করে। না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবুরীদল ঘটনাস্থলে এসে উদ্ধারে নামে। তবে সন্ধ্যা ৭ টা পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি নিখোঁজ কিশোরীর।
গতকাল সারাদিন ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও পরিবারের লোকজন খোঁজাখুঁজি করার পর পায়নি। সোমবার সকালে পরিবারের লোকজন নিলখী ইউনিয়ন কলাতলা বেড়িবাঁধ এলাকায় আড়িয়াল খাঁ নদীতে লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো রতন শেখ বলেন, আড়িয়াল খাঁ নদে নিখোঁজের দুই দিন পর আজ সকালে মরদেহটি উদ্ধার করা হয়েছে। গত দুই দিনে পুলিশ,ফায়ার সার্ভিস অনেক খোঁজাখুঁজি করছিলো। এটি একটি মর্মান্তিক ঘটনা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com