• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম খুব বেশি বাড়েনি : বাণিজ্যমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২ ৫:৩৬
আপডেট: শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২ ৫:৩৬

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম খুব বেশি বাড়েনি : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম খুব বেশি বাড়েনি। তবে এতেও সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। পরিস্থিতি বিবেচনা করে এটি আমাদের সহ্য করতে হবে। পাশাপাশি বৈশ্বিক মন্দা মোকাবিলায় আমাদের সবাইকে কাজ করতে হবে।’ 

আজ শুক্রবার রংপুরে দুই দিনের সফরে গিয়ে সার্কিট হাউজে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।   বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বৈশ্বিক মন্দা মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে। দেশে এক ইঞ্চি জমিও যেন খালি পড়ে না থাকে সেলক্ষ্যে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি করে বৈশ্বিক মন্দা মোকবিলা করা হবে। এ ছাড়া যেসমস্ত খাতে সরকারি খরচ কমানো যায়, কাট-ছাট করা যায় কিংবা পিছিয়ে দেওয়া দরকার, সেটিও সরকার করছে। বৈশ্বিক মন্দার কারণে আমাদের সমস্যা হতেই পারে। এই বিপদটি সবাই মিলে মোকাবিলা করতে হবে।’ 

তিনি আরও বলেন, ‘বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম কমেছে। সেই বিবেচনায় আমাদের দেশেও তেলের দাম কমানো হয়েছে। এখন বাজারে ব্যবসায়ীরা না কমালে আমরা বিষয়টি দেখবো। কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নিচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরকে বলা হয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলনসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 

[interactive_divitional_maps_bd]

সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com,


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com