• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নির্বাচনী গণবিক্ষোভে সহিংসতার আশঙ্কা, নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ অস্ট্রেলিয়ার

প্রকাশ: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩ ১১:১১
আপডেট: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩ ১১:১১

96666523 2

নির্বাচনী গণবিক্ষোভে সহিংসতার আশঙ্কা, নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ অস্ট্রেলিয়ার

কূটনৈতিক রিপোর্টার
২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত গণবিক্ষোভ, সমাবেশসহ রাজনৈতিক কার্যকলাপ বৃদ্ধি এবং কোনো রকম সতর্ক সংকেত ছাড়াই তা সহিংসতায় রূপ নেয়ার আশঙ্কায় বাংলাদেশে থাকা নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাই কমিশনের জারি করা এক সতর্ক বার্তায় বলা হয়েছে- গণবিক্ষোভ এবং সমাবেশ এড়িয়ে চলুন, কারণ এগুলো সতর্ক সংকেত ছাড়াই সহিংস হয়ে উঠতে পারে। নিজ নাগরিকদের উদ্দেশ্যে অস্ট্রেলিয়ান হাইকমিশনের তরফে বলা হয়, আপনাদের আশপাশের পরিবেশ-পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকুন। হাইকমিশন বাংলাদেশে থাকা অস্ট্রেলিয়ানদের স্মার্টট্রাভেলারের পরামর্শ পড়তে অর্থাৎ তা মেনে চলতে উৎসাহিত করছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com