• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পদত্যাগ করছেন উপদেষ্টা নাহিদ, কবে?

প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ৪:৩৭
আপডেট: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ৪:৩৭

9666586

পদত্যাগ করছেন উপদেষ্টা নাহিদ, কবে?

জনতার আওয়াজ ডেস্ক
চলতি ফেব্রুয়ারি মাসেই আত্মপ্রকাশ ঘটাতে যাচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল। এ নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। ইতোমধ্যে দল গঠনের সার্বিক প্রস্তুতি নিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। নতুন দলের নেতৃত্বে আসছেন কে বা কারা- এ নিয়েও রটেছে গুঞ্জন।

তবে এতটুকু নিশ্চিত হওয়া গেছে যে, দলের নেতৃত্বে থাকছেন বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ারাই। সে হিসেবে ধারণা করা হচ্ছে নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে থাকছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।

তবে নতুন দল গঠন হলে ছাত্রদের মধ্য থেকে উপদেষ্টা পরিষদে যাওয়া সমন্বয়করা উপদেষ্টা পদ ছাড়বেন কিনা তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। এবার বিষয়টি নিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেলে কথা বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এই উপদেষ্টা। বলেছেন, দলের কার্যক্রমে যোগ দিতে তিনিসহ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা শিক্ষার্থী প্রতিনিধিরা পদত্যাগের ঘোষণা দিতে পারেন কয়েকদিনের মধ্যেই। কিন্তু ঠিক কবে নাগাদ পদত্যাগ করবেন বা পদত্যাগের ঘোষণা দেবেন- সে বিষয়ে স্পষ্ট কোনো বার্তা দেননি তিনি।

নাহিদ ইসলাম বলেছেন, ‘ছাত্রদের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা বা আলোচনা রয়েছে। সে দলে অংশগ্রহণ করতে হলে সরকারে থেকে সেটি সম্ভব নয়। সেই দলে আমি যদি যেতে চাই তাহলে সরকার থেকে আমি পদত্যাগ করবো। আমরা চিন্তাভাবনা করছি। আমি ব্যক্তিগতভাবেও চিন্তাভাবনা করছি। যদি মনে করি, সরকারের থেকে আমার মাঠে যাওয়া, জনগণের সাথে কাজ করা বেশি জরুরি। মনে হয় আমি সরকার ছেড়ে দেবো এবং সে দলের প্রক্রিয়ায় যুক্ত হবো।’

দলটি এ মাসেই হবে উল্লেখ করে তিনি আরও বলেন, আর কয়েকদিনের ভেতরে একটা চূড়ান্ত সিদ্ধান্ত সবাই জানতে পারবেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com