• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পদের সঙ্গে পদক ও সম্পদ বেড়েছে বেনজীরের

প্রকাশ: বুধবার, ২৯ মে, ২০২৪ ৭:৩৭
আপডেট: বুধবার, ২৯ মে, ২০২৪ ৭:৩৭

9666969 2

পদের সঙ্গে পদক ও সম্পদ বেড়েছে বেনজীরের

জনতার আওয়াজ ডেস্ক

সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ একদিকে যখন ‘অর্জন’ করে যাচ্ছিলেন মর্যাদাপূর্ণ পুলিশ পুরস্কার, অপরদিকে তখন তিনি ও তার পরিবার দেশের বিভিন্ন স্থানে কিনে যাচ্ছিলেন একরের পর একর জমি এবং অন্যান্য সম্পত্তি।
প্রায় ৩৫ বছরের চাকরি জীবনে তিনি পাঁচবার বাহিনীর সর্বোচ্চ পদক ‘বাংলাদেশ পুলিশ মেডেল’ (বিপিএম) লাভ করেন।
র‌্যাবের সাবেক এই মহাপরিচালক সেরা করদাতা পুরস্কার এবং শুদ্ধাচার পুরস্কারও পেয়েছেন।
তিনি ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ছিলেন।
অবসর গ্রহণের দুই বছরেরও বেশি সময় পর চলতি মাসে ঢাকার একটি আদালত দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য বেনজীর ও তার পরিবারের সদস্যদের সম্পদ জব্দ করার আদেশ দেওয়ার পর আবারও খবরের শিরোনামে এসেছেন তিনি।
দুদকের নথিতে দেখা যায়, বেনজীর ও তার পরিবার ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে অন্তত ২০৪ দশমিক ৫ একর জমি কিনেছেন।
এর মধ্যে ১১২ একর কিনেছেন তিনি পুলিশ ও র‌্যাব প্রধান থাকাকালে।
এ পর্যন্ত তদন্তকারীরা ঢাকা, গোপালগঞ্জ, মাদারীপুর ও কক্সবাজারে তার এবং তার স্ত্রী ও তিন মেয়ের মালিকানাধীন জমির সন্ধান পেয়েছেন।
এর মধ্যে প্রায় ১১২ একর জমি তার নিজ জেলা গোপালগঞ্জে।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘অবাধ ক্ষমতার অপব্যবহার করে বেনজীর আহমেদ বিপুল সম্পদ অর্জন করেছেন। এটা ওপেন সিক্রেট ছিল। কিন্তু তিনি প্রভাবশালী হওয়ায় দুর্নীতি দমন কমিশনসহ কেউই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস করেনি। সাবেক পুলিশ প্রধান যা করেছেন তা কল্পনার বাইরে।’
তিনি বলেন, ‘যখন ক্ষমতা ছিল, তখন যা খুশি তাই করতে পারতেন এবং তারপরও পার পেয়ে গেছেন। তিনি ভেবেছিলেন যে সব সময় তার একই অবস্থা থাকবে। তিনি এখন সরকারের আনুকূল্য না থাকায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
‘শুদ্ধাচার পুরস্কারের মতো মর্যাদাপূর্ণ স্বীকৃতি দেওয়ার আগে কর্তৃপক্ষের উচিত ছিল পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা,’ যোগ করেন তিনি।
সুজন সম্পাদক বলেন, ‘আমি তো ভেবে অবাক হই, র‌্যাব ও পুলিশ প্রধানের দায়িত্ব পালনের সময় বেনজীর আহমেদ যখন দুর্নীতিতে লিপ্ত ছিলেন, তখন কর্তৃপক্ষ কী গভীর ঘুমে ছিল!’
সূত্রঃ ডেইলি ষ্টার বাংলা


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com