• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পবিত্র হজ্বব্রত পালনে আরবের পথে পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪ ২:২৬
আপডেট: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪ ২:২৬

966658 2

পবিত্র হজ্বব্রত পালনে আরবের পথে পররাষ্ট্রমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক

পবিত্র হজ্বব্রত পালনের উদ্দেশ্যে ঢাকা থেকে সৌদি আরবের পথে যাত্রা করেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।

মঙ্গলবার (১১ জুন) ভোরে সৌদি এয়ারলাইনসের ফ্লাইটে রওনা হওয়ার আগে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল দুহাইলান (Essa Youssef Essa Al Duhailan) মন্ত্রীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বিদায় জানান। পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সহধর্মিণী নুরান ফাতেমা হজ্বে তাঁর সঙ্গী হয়েছেন।

হজ্বযাত্রার প্রাক্কালে পররাষ্ট্রমন্ত্রী এবং চট্টগ্রাম ৭ আসনের সংসদ সদস্য ড. হাছান তার নিজ নির্বাচনী এলাকার জনগণকে পবিত্র ঈদ-উল-আযহার অগ্রিম শুভেচ্ছা জানান এবং সবার কাছে তাঁর ও তাঁর পরিবারের সদস্যবৃন্দের জন্য দোয়া কামনা করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com