• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পরিচ্ছন্নতাকর্মীরা রংপুর নগরী গড়ার কারিগর: রসিক প্রশাসক

প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬ ৪:১৬
আপডেট: সোমবার, ২৫ মে, ২০২৬ ৪:১৬

96592 6

পরিচ্ছন্নতাকর্মীরা রংপুর নগরী গড়ার কারিগর: রসিক প্রশাসক

রংপুর প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
পরিচ্ছন্নতাকর্মীদের নগরী গড়ার কারিগর বলেন রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন।

তিনি বলেন, “পরিচ্ছন্নতাকর্মীরা রংপুর নগরী গড়ার কারিগর। আপনারা ভালো থাকলে আমি ভালো থাকব, রংপুর নগর ভালো থাকবে। আপনারা খারাপ থাকলে রংপুর নগরবাসী খারাপ থাকবে, সিটি কর্পোরেশন খারাপ থাকবে- এটাই বাস্তব।”

সোমবার (২৫ মে) সকালে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় ৮৫৫ জন পরিচ্ছন্নতাকর্মীর হাতে ঈদ উপহার তুলে দেন রসিক প্রশাসক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাকিব হাসান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রুবেল রানা, বর্জ্য ব্যবস্থাপনা শাখার প্রধান নাঈম হাসান খান, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. নিখিলেন্দ্র গুহ রায় এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা।

উপহার পেয়ে কর্মী আলো মনি বলেন, ‘এত সরকার আসছে, কোনো দিন ঈদ উপহার পাইনি। এই সরকারের সময়ে এসে এত তাড়াতাড়ি এত উপহার পাব, চিন্তাও করিনি। এত দিন চাকরি করি, কোনো দিন এমন উপহার পাইনি। এ জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানাই।’

হাসনা বানু বলেন, ‘তারেক রহমান ঈদ উপলক্ষে ৫ হাজার টাকা দিচ্ছেন। সিটি পরিষ্কার থাকলে তারেক রহমানের মনও পরিষ্কার থাকবে। সবাই প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করব।’

রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাকিব হাসান বলেন, ‘পরিচ্ছন্নতাকর্মীরা যত বেশি ভালো থাকবেন, আমরা তত ভালো থাকব। সিটি কর্পোরেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করেন পরিচ্ছন্নতাকর্মী ভাই ও বোনেরা। আপনাদের পরিশ্রমকে মূল্যায়ন করে প্রধানমন্ত্রী আপনাদের কথা চিন্তা করেছেন বলেই আজকের এই আয়োজন। সরকার এবং প্রশাসকের এই ভালোবাসা, মানবিকতা ও আন্তরিকতা যুগের পর যুগ টিকে থাকবে।’

তিনি বলেন, ‘রংপুর সিটি কর্পোরেশনকে একটি বাসযোগ্য ও সবচেয়ে সুন্দর নগরী হিসেবে গড়ে তোলা বর্তমান প্রশাসকের ভিশন। এই ভিশন পরিচ্ছন্নতাকর্মী ভাই-বোনদের ছাড়া সম্ভব নয়।’

এ সময় তিনি পরিচ্ছন্নতাকর্মীদের রংপুর সিটি কর্পোরেশনের ‘প্রাণভোমরা’ বলে উল্লেখ করেন।

মাহফুজ উন নবী ডন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার পরই পরিচ্ছন্নতাকর্মীদের কথা চিন্তা করেছেন। তিনি বলেছেন, যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করেন। তারা কষ্ট করে শহর পরিষ্কার রাখছেন, তাই আমাদের সবকিছু দিয়ে প্রিয় ভাই-বোনদের পাশে দাঁড়াতে হবে। রংপুর সিটি কর্পোরেশন পরিষ্কার হওয়ার পেছনের কারিগর পরিচ্ছন্নতাকর্মী ভাই-বোনেরাই।’

তিনি আরও বলেন, ‘রংপুর নগরীকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে হবে। পরিচ্ছন্নতাকর্মী ভাই-বোনেরা তাদের সন্তানদের রাস্তার পাশে রেখে কাজ করেন, এটিও খারাপ লাগে। এরপরও সন্তানদের মানুষ করতে, বই পড়াতে এবং স্কুলে পাঠানোর জন্য আমি অনুরোধ করছি। একদিন এই সন্তানরা আমার চেয়েও বড় মানুষ হবে, সেদিন আমি নিজেকে গর্বিত মনে করব।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com