• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পাটকলগুলো পুনরায় চালু করতে চাই: পাট প্রতিমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ৪:৪৭
আপডেট: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ৪:৪৭

9600006 2

পাটকলগুলো পুনরায় চালু করতে চাই: পাট প্রতিমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি
ছবি প্রতিনিধি
নির্বাচনি প্রতিশ্রতি পূরণে দেশের বন্ধ থাকা পাটকলগুলো ইজারার মাধ্যমে পুনরায় চালু করতে চাই বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে নরসিংদীর পলাশে কো-অপারেটিভ জুট মিলস ও বাংলাদেশ জুটমিল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বন্ধ থাকা কয়েকটি জুটমিলের ইজারার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ এবং মূল্যায়ন প্রক্রিয়া চলছে। মিলগুলো চালু হলে স্থানীয়ভাবে কর্মসংস্থান ও উৎপাদনমুখী হওয়াসহ এটা আর্থিক সহায়ক হবে।

সরকার মূলত পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বা বেসরকারি শিল্পোদ্যোক্তাদের মাধ্যমে এই মিলগুলো পরিচালনা করতে আগ্রহী। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগে উৎসাহিত করার মাধ্যমে এই শিল্পাঞ্চলগুলোকে আবার সচল করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে জাতীয় অর্থনীতিতে গতি আসে।

প্রতিমন্ত্রী আরও বলেন, এক সময় নরসিংদীর এই শিল্প কারখানাগুলোতে হাজার হাজার মানুষের কর্মসংস্থান ছিল। এটি ছিল এ এলাকার মানুষের কাছে আবেগের বিষয়। মিলগুলো পুনরায় চালু হলে সাধারণ জনবলের ক্ষেত্রে প্রায় শতভাগ কর্মসংস্থান স্থানীয় পর্যায় থেকে নিশ্চিত করা হবে। তবে কারিগরি বা বিশেষজ্ঞ পদের জন্য প্রয়োজনে বাইরে থেকে লোক নিয়োগ দেওয়া হতে পারে। এই উদ্যোগ স্থানীয়দের জীবন-জীবিকার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, সোনালী আঁশের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পাট বীজের মানোন্নয়ন ও গবেষণার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে প্রতিবেশী দেশ থেকে আসা বীজের তুলনায় দেশি বীজের ফলন যাতে প্রতিযোগিতামূলক হয়, সে লক্ষ্যে বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউটের (BJRI) সঙ্গে কাজ চলছে। এ ছাড়া কৃষকরা যাতে পাটের ন্যায্য মূল্য পান, সেদিকেও নজর রাখা হচ্ছে। বর্তমানে পাটের দাম মণপ্রতি ৫০০০ টাকায় উন্নীত হয়েছে, যা আগে ৩০০০ টাকা ছিল।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, যুগ্ম সচিব হাফসা বেগম, উপসচিব সাইফুল ইসলাম আজাদ, শাহাদাৎ হোসেন কবির ও বিজেএমসির চেয়ারম্যান কবির উদ্দিন শিকদার।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com