• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পুলিশি বাধা উপেক্ষা করে মহাসড়কে জাবি শিক্ষার্থীরা

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪ ৫:৩৫
আপডেট: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪ ৫:৩৫

966662

পুলিশি বাধা উপেক্ষা করে মহাসড়কে জাবি শিক্ষার্থীরা

জনতার আওয়াজ ডেস্ক
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও পুলিশ বাধা দিলেও তা উপেক্ষা করে মহাসড়কে অবস্থান নেন তারা।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৪টার দিকে মিছিল বের করে মহাসড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেল ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ পালন করার কথা। এ কর্মসূচি পালন করেই ঘরে ফিরবেন তারা।

পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহফুজ ইসলাম বলেন, আমরা সর্বোচ্চ ৫ শতাংশ কোটা রেখে সংসদে আইন পাশ করার এক দফা নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছি। আজও বিকেল ৩টা থেকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করার কথা ছিল। কিন্তু আমরা এসে দেখলাম মহাসড়কে পুলিশ, এপিসি কার আর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরুদ্ধ। তবে আমরা কর্মসূচি পালন না করে হলে ফিরবো না।

আরেক সংগঠক সোহাগী সামিয়া বলেন, ছাত্রসমাজ বায়ান্ন-একাত্তরের চেতনা ভুলে যায়নি। আজকে পুলিশ-প্রশাসনের বাধা উপেক্ষা করে মহাসড়ক অবরোধ কর্মসূচি তার প্রমাণ। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।

এদিকে মহাসড়কে শতাধিক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে প্রথমদিকে মারমুখী থাকলেও শিক্ষার্থীদের অবস্থান নেওয়ার পর তাদেরকে সতর্ক অবস্থানে দেখা যায়।

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অপস অ্যান্ড ট্রাফিক ) আব্দুলাহিল কাফি গণমাধ্যমকে বলেন, এই মহাসড়ক অবরোধ করলে অসুস্থ মানুষ, রোগী ছাড়াও উত্তরবঙ্গগামী মানুষের ব্যাপক ভোগান্তি হয়। এসব ভোগন্তি এড়াতে মহাসড়ক অবরোধ না করার জন্য শিক্ষার্থীদের প্রতি অনুরোধ। কারণ আইনি ব্যবস্থা নিতে বাধ্য হতে চাই না আমরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com