• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পুলিশ নয়, মামলা করছে জনগণ: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪ ২:০৯
আপডেট: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪ ২:০৯

IMG 8917

পুলিশ নয়, মামলা করছে জনগণ: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশ নয়, এখন সাধারণ জনগণ মামলা করছে। আগে পুলিশ মামলা দিতো, ১০ জনের নাম দিয়ে ১০০ জনের নাম দিতো অজ্ঞাত। কিন্তু এই সময়ে পুলিশ কোনো মামলা দিচ্ছে না, সাধারণ পাবলিকরা দিচ্ছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দফতরে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে মামলা করতে সাধারণ জনগণকে বলতে হবে। নিরীহ কেউ যেন হয়রানির শিকার না হয়। তদন্ত ছাড়া কাউকেই গ্রেফতার না করতে বলা হয়েছে।

মব জাস্টিস রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা দুঃখজনক। যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, তারা শিক্ষিত। আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। অপরাধী হলে তাকে আইনের হাতে সোর্পদ করতে হবে।

জনবান্ধব পুলিশ বাহিনী গঠনের প্রত্যাশা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ বাহিনীর ইমেজ ফেরানো, চাঁদাবাজি বন্ধ করা, ঘুষ-অনিয়ম রোধে করণীয় কী—সে বিষয়ে সভায় আলাপ-আলোচনা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com