• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রত্যেক পুলিশ ৫০০ টাকা করে পুরস্কার পাবেন!

প্রকাশ: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২ ৬:০২
আপডেট: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২ ৬:০২

9665247 19

প্রত্যেক পুলিশ ৫০০ টাকা করে পুরস্কার পাবেন!

বিএনপির আন্দোলন ঘিরে পুলিশ সদস্যদের পরিশ্রম দেখে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন প্রত্যেককে ৫০০ টাকা করে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন। একটি শান্তিপূর্ণ সমাবেশ নিশ্চিত করায় তিনি প্রত্যেক পুলিশ সদস্য যারা সমাবেশের সময় ডিউটি করেছেন তাদের ব্যাপারে এ ঘোষণা দেন।

সোমবার (১২ ডিসেম্বর) মোবাইল ফোনে বিষয়টি ব্রেকিং নিউজকে নিশ্চিত করেন মতিঝিল জোনের উপ-কমিশনার হায়াতুল ইসলাম।

তিনি বলেন, ‘যে সকল পুলিশ সদস্যরা সমাবেশের সময় ডিউটি করেছেন, যে সকল পুলিশ সদস্যরা মহাসমাবেশ কেন্দ্রীক ডিউটি করেছেন তাদের প্রত্যেককে ৫০০ টাকা করে পুরস্কার হিসেবে দিবেন আমাদের আইজিপি মহোদয়।’

তিনি জানান, ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে নিজেদের বিভাগীয় গণসমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তবে এ দিনের আগেই ৭ ডিসেম্বর পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। নাইটিঙ্গেল মোড় থেকে কাকরাইল মোড় পর্যন্ত পুরো এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। ককটেল, টিয়ারগ্যাসের ঝাঁঝালো আবেশে একাকার হয়ে পড়ে পুরো জায়গা। এতে প্রায় ৫০জন পুলিশ সদস্য আহত হন ও বিএনপির একজন নিহতসহ অনেকেই আহত হন।

তিনি আরও জানান, যেহেতু ৭ তারিখেই সংঘর্ষ হয়েছিল, তাই এ দিন থেকেই বেশ সতর্ক অবস্থানে ছিল পুলিশ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও কর্মকর্তারা বারবার গণমাধ্যমকে বলেছেন, ‘কোনভাবেই রাস্তায় কোনো সমাবেশ করতে দেওয়া হবে না।’ শান্তিপূর্ণভাবে বিএনপি তাদের সমাবেশ করবে এটা তাদের বিশ্বাস। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বাড়তি ৩২ হাজার পুলিশ সদস্য মাঠে কাজ করবে।

এই পদক্ষেপের দরুন সমাবেশের আগের দিন থেকেই গোলাপবাগ মাঠের আশেপাশের এলাকা এবং ঢাকা শহরের প্রত্যেকটি প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালিয়ে ঢাকায় আগতদের প্রবেশ করতে দেয় পুলিশ সদস্যরা। এছাড়া, পোশাকে, সাদা-পোশাকে আরও পুলিশ সদস্য কাজ করেন একেবারে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে। তাই পুলিশ সদস্যদের অক্লান্ত পরিশ্রমের পুরস্কার দিতে এই ঘোষণা দেয়া হয় বলে জানান তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com