• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রসিকিউটরদের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ ৪:১৬
আপডেট: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ ৪:১৬

96333326 1

প্রসিকিউটরদের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ

খতিয়ে দেখবে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি
জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের তথ্য উদঘাটনের উদ্দেশে ‘ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি’ গঠন করা হয়েছে। এ কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
গতকাল বুধবার নিজ দফতরে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

চীফ প্রসিকিউটর বলেন, আমাদের সামনে একটি অভিযোগ এসেছে। অভিযোগটি আমরা হালকাভাবে দেখছি না। এ নিয়ে আমার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি করেছি। আমাদের এই কমিটির মূল বিষয়বস্তু হচ্ছে প্রসিকিউশন টিমের কোনো সদস্য বা সংশ্লিষ্ট কোনো ব্যক্তি যদি কোনো অনৈতিক কর্মকা-ের সঙ্গে জড়িত থাকেন, তাহলে সেই তথ্য আমরা উদঘাটন করবো। যদি তাদের বিরুদ্ধে প্রমাণভিত্তিক অভিযোগ পাওয়া যায়, তাহলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিন সকাল থেকেই ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন চীফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। গতকাল মঙ্গলবার এ কমিটি গঠন করেন তিনি।
কমিটির অন্য সদস্যরা হলেন, প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, নতুন নিয়োগ পাওয়া প্রসিকিউটর মার্জিনা রহমান মদিনা, মোহাম্মদ জহিরুল আমিন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ল রিসার্চ অফিসার সিফাতুল্লাহ।

সংসদ নেতাকে দেয়া হলো স্পিকার-ডেপুটি স্পিকার চূড়ান্তের দায়িত্ব, প্রেসিডেন্টের ভাষণ বয়কট করতে পারে বিরোধী দল :: সংবিধান সংশোধন পরিষদের সদস্য হিসেবে শপথের বিষয়ে উত্তপ্ত হতে পারে সংসদ :: উত্থাপিত হবে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com