• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বগুড়ায় ৯৪১ নারীর মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ১১:২৫
আপডেট: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ১১:২৫

9663022

বগুড়ায় ৯৪১ নারীর মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
বগুড়ার গাবতলীতে নারীর ক্ষমতায়ন ও জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া উদ্বোধন করেছেন বগুড়া প্রেস ক্লাব ও বাইতুর রহমান মসজিদ।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে পাইলট প্রকল্প হিসেবে এই কার্যক্রমের সূচনা করা হয়। বিকেলে প্রধানমন্ত্রী বগুড়া শহরে অবস্থিত বগুড়া প্রেস ক্লাব ও বাইতুর রহমান মসজিদের উদ্বোধন করেন।

ফ্যামিলি কার্ড উদ্বোধন অনুষ্ঠানে উপজেলার মোট ৯৪১ জন অসচ্ছল ও ঝুঁকিপূর্ণ পরিবারের নারীর হাতে প্রতীকীভাবে এই কার্ড তুলে দেওয়া হয়। কর্মসূচির পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি কার্ডধারী পরিবার মাসিক ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবে। এই অর্থ সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক হিসাব বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে।

এর আগে দুপুর দেড়টার দিকে তারেক রহমান গাবতলীর বাগবাড়ী এলাকায় পৌঁছালে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান। সেখানে তিনি নিম্নআয়ের নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার গুরুত্ব তুলে ধরেন এবং প্রকল্পের দীর্ঘমেয়াদী লক্ষ্য ব্যাখ্যা করেন।

অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই স্থানীয় ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন প্রান্তের মানুষ সমাবেশস্থলে ভিড় করেন। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকায় কঠোর নজরদারি ব্যবস্থা গ্রহণ করে। স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com