• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বগুড়া সিটি করপোরেশনসহ নতুন ৫ উপজেলা গঠনের প্রস্তাব

প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ ৮:৪২
আপডেট: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ ৮:৪২

968520

বগুড়া সিটি করপোরেশনসহ নতুন ৫ উপজেলা গঠনের প্রস্তাব

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত
বগুড়া সিটি করপোরেশনসহ নতুন পাঁচ উপজেলা গঠনের প্রস্তাব প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় উপস্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম সভায় এসব প্রস্তাব অনুমোদন জন্য উত্থাপন করা হয়।

নিকার সভার আলোচ্যসূচির মধ্যে রয়েছে— বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠা, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলাকে বিভক্ত করে ‘মাতামুহুরী’ নামক নতুন উপজেলা গঠন, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলাকে বিভক্ত করে ‘মোকামতলা’ নামক নতুন উপজেলা গঠন, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলাকে বিভক্ত করে ‘রুহিয়া’ নামক নতুন উপজেলা গঠন, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলাকে বিভক্ত করে ‘ভুল্লী’ নামক নতুন উপজেলা গঠন, লক্ষ্মীপুর জেলার সদর উপজেলাকে বিভক্ত করে ‘চন্দ্রগঞ্জ’ নামক নতুন উপজেলা গঠন।

মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্র পর্যালোচনার কাজ চলছে উল্লেখ করে আহমেদ আযম খান বলেন, “আমাদের নেতা নয়ন জাহাঙ্গীর, সাদেক খান মন্ত্রণালয়ে গঠনতন্ত্র জমা দিয়েছেন। আমি ব্যস্ত থাকি, গঠনতন্ত্র আমাকে একটু পড়তে হবে। এজন্য আমাকে একটু সময় দেন। জুন মাস শেষের মধ্যে কাউন্সিল করতে হবে এবং এক মাস আগে কাউন্সিলের সিদ্ধান্ত নিতে হবে। মে মাসের মধ্যেই সব ব্যবস্থা করতে হবে।”

সভায় মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নঈম জাহাঙ্গীর, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়করা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com