• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: রবিবার, ৯ আগস্ট, ২০২৬ ৪:২২
আপডেট: রবিবার, ৯ আগস্ট, ২০২৬ ৪:২২

9658852

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফরের অংশ হিসেবে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত একটি পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন তিনি।

রবিবার (৯ আগস্ট) দুপুরে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

এর আগে, সকালে কক্সবাজারের মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করেন তিনি। পরে হেলিকপ্টারযোগে চট্টগ্রামের বাহারছড়া সমুদ্রসৈকতে পৌঁছান প্রধানমন্ত্রী।

বাহারছড়া পৌঁছে অত্যন্ত সম্ভাবনাময় পর্যটন এলাকা হিসেবে পরিচিত সমুদ্রসৈকতটি পরিদর্শন করেন তারেক রহমান। পরে সমুদ্রসৈকতের তীরে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেন তিনি।

জনসভায় যোগ দেওয়ার আগে বাঁশখালীর বাহারছড়া গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত একটি পরিবারের জন্য নির্মিত নতুন ঘরের চাবি হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। নতুন বাড়ির আঙিনায় একটি মেহগনি গাছের চারাও রোপণ করেন তিনি।

এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারটির হাতে চালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং হাঁস-মুরগি তুলে দেন প্রধানমন্ত্রী।

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের অংশ হিসেবে এসব উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর এই সফরে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের পাশাপাশি বাঁশখালীর পর্যটন সম্ভাবনা ও এলাকার উন্নয়ন নিয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com