• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বহু বছর পর আপনাদের নিজের ভোট নিজে দেবেন : ধর্ম উপদেষ্টা

প্রকাশ: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪ ১২:০৫
আপডেট: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪ ১২:০৫

966698569 3

বহু বছর পর আপনাদের নিজের ভোট নিজে দেবেন : ধর্ম উপদেষ্টা

জনতার আওয়াজ ডেস্ক
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ওয়াজ মাহফিলে বক্তব্য দেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি : কালবেলা

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘বহু বছর পর আপনাদের নিজের ভোট নিজে দেবেন। ভোট নিয়ে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবেন। এর আগে আমরা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করব। প্রতিটি রাজনৈতিক দল তাদের রাজনৈতিক কর্মকাণ্ড, মিছিল, মিটিং ও মানুষের দুয়ারে দুয়ারে ভোট চাইবেন।’

শনিবার (১২ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের দমদমা এলাকায় মাদ্রাসাতুস শরফ আল ইসলামীয়া মাদ্রাসা আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, আমরা একটি পরিস্থিতিতে বাংলাদেশের দায়িত্ব নিয়েছি। আমরা শাসন করতে আসিনি। আগামীতে যারা দেশ শাসন করবে তাদের পথ তৈরি করে দিতে এসেছি। আমাদের মেয়াদ কম, সংস্কার করব, রাজনীতি স্থিতিশীল করার জন্য মেহনত করে যাচ্ছি। অর্থনীতিকে চাঙ্গা করতে চাই। আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে চাই, নির্বাচন কমিশন ঢেলে সাজিয়ে তারপর নির্বাচন দেওয়া হবে। আপনাদের সহযোগিতা কামনা করছি। সহযোগিতা করলে সহজেই এসব কর্মকাণ্ড করা সম্ভব হবে।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, আমাদের দেশের সম্পদ যারা লুট করে বিদেশে পাচার করে তারা কেমন দেশপ্রেমিক? তারা তা হতে পারে না। এ দেশের আলেমরা দেশপ্রেমিক। বিদেশে আলেমদের বাড়ি নেই। আলেমদের বিদেশে দূরের কথা দেশেই বাড়ি নেই। যারা লুটপাট করে দেশ শেষ করে দিয়েছে তারা দেশপ্রেমিক হতে পারে না।

আলমদের উদ্দেশে তিনি বলেন, আলেমদের যোগ্যতা অর্জন করতে হবে। প্রস্তুতি গ্রহণ করুন। আগামী সংসদ ও মন্ত্রিসভা অধিকাংশ আলেম দিয়ে তৈরি করতে চাই। জনগণের পাশে দাঁড়ান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আগামী দিনে বাংলাদেশে ইসলামবিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে চাইলে আলেম সমাজ বসে থাকবে না। রাজপথে তাদের প্রতিরোধ করবে। সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যের কোনো বিকল্প নেই। সারা বিশ্বের ২০০ কোটি মুসলিম একত্রিত হতে পারলে গাজা, ফিলিস্তিনি, লেবানন ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারতাম।

মাদ্রাসাতুস শরফ আল ইসলামীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওবাইদুল কাদের নদভীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, আলেম সমাজ ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com