• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বাংলাদেশের কোনো দলের প্রতি সমর্থন নেই যুক্তরাষ্ট্রের : বেদান্ত প্যাটেল

প্রকাশ: বুধবার, ৩ মে, ২০২৩ ৩:০২
আপডেট: বুধবার, ৩ মে, ২০২৩ ৩:০২

96663230

বাংলাদেশের কোনো দলের প্রতি সমর্থন নেই যুক্তরাষ্ট্রের : বেদান্ত প্যাটেল

নিউজ ডেস্ক

বাংলাদেশের বিশেষ কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের মূখ্য উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল। তিনি বলেন, সারা বিশ্বের মতো বাংলাদেশেও অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র।

গতকাল মঙ্গলবার (২ মে) রাতে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যে যুক্তরাষ্ট্রের সমালোচনা এবং বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলে ঢাকায় মার্কিন দূতাবাসের বিরূদ্ধে একটি রাজনৈতিক দল বা পক্ষ হয়ে কাজ করার অভিযোগ নিয়ে প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেন, প্রধানমন্ত্রীর মন্তব্য আমার কিছু বলার নেই। বিশদভাবে আমি বলতে চাই, দ্বিপক্ষীয় সম্পর্ক বা আঞ্চলিক বিষয় কিংবা অগ্রাধিকারে প্রভাব পড়তে পারে এমন অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয়ে সৎভাবে আলোচনা করাকে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ হিসেবে দেখে না।’ তিনি বলেন, ‘আমরা যেমন বলেছি, বাংলাদেশ এবং এর পাশাপাশি বিশ্বজুড়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। আমরা এক প্রার্থীর বিরূদ্ধে দাঁড়ানো আরেক প্রার্থীকে বা একটি দলের বিরূদ্ধে আরেকটি দলের অবস্থানকে সমর্থন দেই না।

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের বিরূদ্ধে সমালোচনা প্রসঙ্গে বেদান্ত প্যাটেল বলেন, বিশ্বজুড়ে আমাদের সব দূতাবাসের মতো ঢাকায় আমাদের দূতাবাস বাংলাদেশের সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের দূত হিসেবে কাজ করে। আমি যা বলবো আপনি গতকাল (১ মে) আমাকে এ কথা বলতে শুনেছেন যে বাংলাদেশ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ। এটি এমন একটি দেশ যার সঙ্গে আমরা আমাদের সম্পর্ক গভীর করতে আগ্রহী।

বেদান্ত প্যাটেল বলেন, ২০২২ সালে আমরা বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর উদযাপন করেছি। আর আমরা বিশ্বাস করি, এখানে এমন অনেক বিষয় রয়েছে যা আমরা আমাদের সহযোগিতাকে আরো গভীর করতে পারি। এটি শুধু বাংলাদেশ সরকারের সঙ্গে নয়, বাংলাদেশের জনগণের সঙ্গেও।

নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল আরো বলেন, বিশ্বের যেকোনো দেশের জন্য আমাদের প্রত্যাশা যে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষতার সঙ্গে পরিচালিক হোক।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com