• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে যুক্তরাষ্ট্র অবিচল: জন কিরবি

প্রকাশ: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩ ৩:৪৯
আপডেট: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩ ৩:৪৯

966696 4

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে যুক্তরাষ্ট্র অবিচল: জন কিরবি

অনলাইন ডেস্ক

৬ কংগ্রেসম্যানের চিঠি সম্পর্কে অবগত হোয়াইট হাউস’

বাংলাদেশে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে লেখা ৬ কংগ্রেসম্যানের চিঠি সম্পর্কে হোয়াইট হাউস অবগত রয়েছে বলে জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল (এনএসসি)’র স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পরিচালক অ্যাডমিরাল জন কিরবি।

একিসঙ্গে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন অবাধ এবং সুষ্ঠু করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র তার অবস্থানে অবিচল রয়েছে বলে জানিয়েছেন বাইডেন প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা।

সোমবার হোয়াইট হাউসে প্রেস সেক্রেটারি ক্যারিন জ্যাঁ পিয়েরের সঞ্চালনায় আয়োজিত জনাকীর্ণ সংবাদ সম্মেলনে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের সুনির্দিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজনে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে লেখা ৬ রিপাবলিকান কংগ্রেসম্যানের চিঠি প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেন।

৬ কংগ্রেসম্যানের চিঠি প্রসঙ্গে কিরবি আরও বলেন, যুক্তরাষ্ট্র যে সুষ্ঠু নির্বাচন ইস্যুতে তার অবস্থানে অবিচল রয়েছে তার প্রমাণ স্টেট ডিপার্টমেন্টের নতুন ভিসা নিষেধাজ্ঞা সম্বলিত নীতির ঘোষণা।

ব্রিফ্রিংয়ে প্রেসিডেন্টকে লেখা কংগ্রেসম্যানদের চিঠি প্রসঙ্গে হোয়াইট হাউস করেসপন্ডেন্ট মুশফিকুল ফজল আনসারী জানতে চান-বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কর্তৃক মানবাধিকার লঙ্ঘন বন্ধে জরুরি পদক্ষেপ নিতে প্রেসিডেন্ট বাইডেনকে চিঠি দিয়ে ৬ জন কংগ্রেসম্যান অনুরোধ করেছেন। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যক্তিগত নিষেধাজ্ঞা আরোপের আহবান জানিয়ে ঐ চিঠিতে বাংলাদেশের জনগণকে অবাধ ও সুষ্ঠু সংসদ নির্বাচনের জন্য সম্ভাব্য সর্বোত্তম সুযোগ নিশ্চিত করার কথা বলা হয়েছে। প্রেসিডেন্টের কাছে সম্প্রতি এ্ই আইন প্রণেতাদের লেখা চিঠি সম্পর্কে আপনার প্রতিক্রিয়া কী?

জবাবে অ্যাডমিরাল কিরবি বলেন, “আমরা আমাদের অবস্থানে অবিচল রয়েছি। এই যোগাযাযোগের (চিঠি পাঠানো) বিষয়ে আমি অবগত।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে নির্বাচন অবাধ এবং সুষ্ঠু করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র তার অবস্থানে অবিচল রয়েছে। সেই অবস্থান স্পষ্ট করতেই সম্প্রতি স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশের জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে আয়োজন করতে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারীদের বিরুদ্ধে নতুন ভিসা নিষেধাজ্ঞা নীতি ঘোষণা করেছে।”

উল্লেখ্য, গত ১৭ মে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে লেখা এক চিঠিতে ৬ কংগ্রেসম্যান মানবাধিকার লংঘনের দায়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়েছেন। বাংলাদেশের জনগণ যাতে অবাধ এবং সুষ্ঠু জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পায় সেজন্য ব্যবস্থা গ্রহণের প্রয়োজন বলে তারা চিঠিতে উল্লেখ করেন। বাংলাদেশ সরকার তরফে প্রথমে চিঠিকে ‘ভুয়া’ বলে অবহিত করলেও পরে চিঠিটির বিষয়বস্তু সম্পর্কে সমালোচনা করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com