• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বাংলাদেশে আসছেন জাতিসংঘের পিস অপারেশন বিভাগের আন্ডার সেক্রেটারি

প্রকাশ: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩ ২:৫৪
আপডেট: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩ ২:৫৪

075256B5 1F8A 403D B3DB D593430ED09E

বাংলাদেশে আসছেন জাতিসংঘের পিস অপারেশন বিভাগের আন্ডার সেক্রেটারি

জাতিসংঘের পিস অপারেশন বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যঁ পিয়েরে বাংলাদেশ সফরে আসছেন। সফরে তিনি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক সম্মেলনে যোগ দেবেন। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে দীর্ঘদিন ধরেই বাংলাদেশ বড় ভূমিকা রেখে আসছে।

ওদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এর ওয়েবসাইটে সংগঠনের চিফ এফভোকেসি অফিসার ব্রুনো স্ট্যাগনো লিখেছেন, জাতিসংঘের পিস অপারেশন বিভাগের প্রধান আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যঁ পিয়েরে ল্যাক্রুয়ার উচিত তার আসন্ন বাংলাদেশ সফরের সময় সরকারি নিরাপত্তা বাহিনীগুলোর নির্যাতনের বিষয়ে প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করা। তিনি এমন এক সময়ে বাংলাদেশ সফরে যাচ্ছেন যখন দেশটির নিরাপত্তা বাহিনী রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে দমন-পীড়ন চালাচ্ছে, অধিকার কর্মী ও জোরপূর্বক গুমের শিকার ব্যক্তিদের পরিবারকে টার্গেট করছে, রোহিঙ্গা শরণার্থীদের হয়রানি করছে।

বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলো, বিশেষ করে সামরিক ও পুলিশ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দীর্ঘদিন ধরেই গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত।

বাংলাদেশ সফরের সময়, জ্যঁর প্রকাশ্যে একটি বর্ধিত মানবাধিকার স্ক্রিনিং করার প্রতিশ্রুতি দেওয়া উচিত যা দেশটির নিরাপত্তা বাহিনীগুলোর দ্বারা (ভালোভাবে জানা) অপব্যবহার, দায়ী ব্যক্তিদের জবাবদিহি করতে সরকারের ব্যর্থতা এবং (বিশ্বব্যাপী জাতিসংঘ শান্তিরক্ষার সুনামের ক্ষেত্রে) তারা যে হুমকি সৃষ্টি করে তার সমাধান করবে। মানবজমিন



সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com