• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বায়তুল মোকাররমে সিরাজুল আলম খানের জানাজা অনুষ্ঠিত

প্রকাশ: শনিবার, ১০ জুন, ২০২৩ ১:০৩
আপডেট: শনিবার, ১০ জুন, ২০২৩ ১:০৩

9601 1

বায়তুল মোকাররমে সিরাজুল আলম খানের জানাজা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত প্রবীণ রাজনীতিক সিরাজুল আলম খানের (দাদা ভাই) প্রথম জানাজা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১০টায় এই জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে তার লাশ নোয়াখালীতে গ্রামের বাড়ির উদ্দেশে নিয়ে যাওয়া হয়। শনিবার আসরের নামাজের পর বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার শেষ ইচ্ছা অনুযায়ী মায়ের কবরের পাশে সমাহিত করা হবে।

বায়তুল মোকাররমে সিরাজুল আলম খানের জানাজার আগে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেন, ‘তার ইচ্ছা, পরিবার, তার গঠিত দল জেএসডির নেতাকর্মীদের সাথে আলোচনা করেছি। আলোচনা করে আজকের সিদ্ধান্ত, যাতে কোনো বিতর্ক না হয়, জানাজা শেষ করে এখনই আমরা নোয়াখালীর উদ্দেশে যাত্রা করব। উনার বাড়ি বেগমগঞ্জ চৌরাস্তার বামপাশে। ওখানে মা ও বাবার কবরের পাশে উনাকে দাফন করা হবে।’

জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জনসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে তার লাশ শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়।

গতকাল শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিরাজুল আলম খান মারা যান। তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট, ফুসফুসে সংক্রমণসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com