• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিশেষ পদ তৈরি করে ৫২৯ পুলিশ কর্মকর্তার পদোন্নতি

প্রকাশ: সোমবার, ২৪ জুলাই, ২০২৩ ৬:১০
আপডেট: সোমবার, ২৪ জুলাই, ২০২৩ ৬:১০

96665896 2 2

বিশেষ পদ তৈরি করে ৫২৯ পুলিশ কর্মকর্তার পদোন্নতি

নিউজ ডেস্ক

পদ নেই, তবুও পদোন্নতি দেওয়া হচ্ছে পুলিশের। বিশেষভাবে পদ তৈরি করে সুপার নিউমারি পদোন্নতি দেওয়া হচ্ছে উচ্চপর্যায়ের ৫২৯ পুলিশ কর্মকর্তাকে। তবে, পদোন্নতি পেলেও আগের পদের দায়িত্বই পালন করবেন তারা। তাদের ইনসিটু পদায়ন (আগের পদে দায়িত্ব পালন) দেওয়া হবে।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পুলিশ সদর দপ্তরের দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সুপার নিউমারি পদ সৃজন সংক্রান্ত কমিটি গঠন করে। কমিটি বেশ কয়েকটি বৈঠক করে। ২০ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ ও এনটিএমসি শাখার অতিরিক্ত সচিব মো. আলী হোসেনের সভাপতিত্বে সবশেষ সভা হয়। ওই সভায় ৫২৯ জনকে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত হয়। শিগগিরই সিদ্ধান্তের বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালকে অবগত করা হবে। এরপরই প্রজ্ঞাপন জারি করা হবে।

985

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ -১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মাহবুবুর রহমান শেখ জানান, এ সংক্রান্ত একটি প্রস্তাব নিয়ে কাজ হচ্ছে। তবে সংখ্যাটি সঠিকভাবে বলা যাবে না। প্রস্তাবটি এখনো মন্ত্রণালয়ে আছে। এটা যাচাই বাছাই হবে। এটা নিয়ে বলার মতো এখনো কিছু নেই। তবে এটা নিয়ে কাজ হচ্ছে এটা সত্য।

সভার কার্যবিবরণীতে দেখা গেছে, যাদের পদোন্নতি দিয়ে ইনসিটু পদায়ন দেওয়া হবে তাদের মধ্যে অ্যাডিশনাল আইজি (গ্রেড-১) এ পদমর্যাদার ১৫ এবং একই পদে গ্রেড-২ পদমর্যাদার ৩৪ কর্মকর্তা আছেন। এছাড়া ডিআইজি হিসেবে ১৪০, অতিরিক্ত ডিআইজি ১৫০ এবং পুলিশ সুপার পদমর্যাদার ১৯০ কর্মকর্তা আছেন।

এর আগে পুলিশের উচ্চপর্যায়ের ৭২০ কর্মকর্তার পদোন্নতি চেয়ে ইনসিটু পদায়নের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায় পুলিশ সদর দপ্তর। ওই প্রস্তাবে ৫০ জন ছিলেন অতিরিক্ত আইজি। তাদের মধ্যে গ্রেড-১ পদমর্যাদায় ১৬ এবং গ্রেড-২ পদমর্যাদায় ৩৪ জন কর্মকর্তা। এছাড়া ১৫৭ জন ডিআইজি, ২৬৬ জন অতিরিক্ত ডিআইজি এবং ২৪৭ জন এসপি পদমর্যাদার কর্মকর্তা ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com